শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ অনেকে ভূয়া ব্যালট ও সিল নিয়ে ভিতরে ঢুকতে পারে, সেদিকে লক্ষ্য রাখতে হবে – লায়ন ফরিদ গাজীপুর-৫ ,কালীগঞ্জে ১১ দলীয় জোটের জামায়াতে ইসলামীর প্রার্থীর ইশতেহার ঘোষণা ঊর্ধ্বমুখী দেশের নিত্যপণ্যের বাজার! পিছিয়ে নেই ফলের দামও দেশ পরিচালনায় অভিজ্ঞতা প্রয়োজন যা কেবল বিএনপি’র আছে -মোয়াজ্জেম হোসেন আলাল  দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটের প্রথম সচিব (প্রেস) মোহাম্মদ আরিফুর রহমানের বিদায় সংবর্ধনা ইউজিসির HEAT প্রকল্পে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পেশাগত উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী ভেড়ামারার রায়টায় বিএনপি প্রার্থী ব্যারিষ্টার রাগিব রউফ চৌধুরীর পথসভা অনুষ্ঠিত পারবো না দিতে ধোকা  গাজীপুরের শ্রীপুরে মাওনা চৌরাস্তায় বিএনপির গণমিছিল অনুষ্ঠিত 

বাংলা নিউজ টিভি (আইপি টিভি) ৭’ম বর্ষে পদার্পণ উপলক্ষে, কেক কাটা আলোচনা সভা ও সংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

রিপোর্টারের নাম / ২৮৫ টাইম ভিউ
আপডেট : রবিবার, অক্টোবর ২২, ২০২৩, ১১:৩৩ পূর্বাহ্ণ

শেখ মোঃ হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক

 

রাজধানীর উত্তরায় টাইম ফোর শাইন ক্যাফে এন্ড রেস্টুরেন্ট পার্টি সেন্টারে বাংলা নিউজ টিভি (আইপি টিভি’র) ৬ বছর পেরিয়ে ৭’ম বর্ষ পদার্পণ উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

(২০’শে অক্টোবর ২০২৩) শুক্রবার সন্ধ্যা ৬:টা থেকে রাত ১১:টা পর্যন্ত এ অনুষ্ঠান চলমান ছিলো। উক্ত অনুষ্ঠানে বাংলা নিউজ টিভি ও আরসিআই প্রাইভেট লিঃ এর চেয়ারম্যান আতাউর রহমান এর সভাপতিত্বে,ও বাংলা নিউজ টিভির নির্বাহী পরিচালক, মোঃ সোহেল মিয়া’র সার্বিক তত্বাবধানে, মোঃ শাহাদাৎ হোসেন শাওনের সঞ্চালনায়।

 

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের প্রধান উপদেষ্টা ও সাবেক মেয়র আলহাজ্ব এডভোকেট মোঃ জাহাঙ্গীর আলম। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, এ্যালায়েন্স অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশন- এ্যাবজা এর সভাপতি মোঃ শাহিন বাবু।

 

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর সভাপতি, ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান, আহমেদ আবু জাফর।

 

উক্ত অনুষ্ঠানে, সাংস্কৃতিক সন্ধ্যার প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ও ভারত চলচিত্র নায়ক, যুবরাজ খান।

 

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইঞ্জিঃ আলহাজ এম. এম হেলাল উদ্দিন, সভাপতি, টঙ্গী প্রেসক্লাব,

 

টঙ্গী সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি এম. এম নাসির উদ্দিন, টঙ্গী সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি কাজী কামরুল, টঙ্গী সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক ছাত্রলীগ নেতা মোঃ ফারুক পাঠান।

 

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলিকন মাইগ্রেশন এন্ড এমপ্লয়মেন্ট লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক এম এ মনসুর। কেসেল ডেভেলপমেন্টর ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিঃ মাগফিরুল ইসলাম, গ্লোবাল ফ্যাশন সূচি এর চেয়ারম্যান সূচি ভুঁইয়া, গ্লোবাল ফ্যাশন সূচি এর ব্যবস্থাপনা পরিচালক সম্পদ ভুঁইয়া, সুলতান সোলাইমান রেস্টুরেন্টের সত্ত্বাধিকারী জাহেদুর রহমান রনি, এটুজেড ইঞ্জিনিয়ারিং ওর্য়াকসপ এর সত্ত্বাধিকারী মোঃ জাহিদুল হক ডালিম।

 

এ সময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক একুশের বাণী পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ আশরাফ সরকার, দৈনিক নববাণী পত্রিকার নির্বাহী সম্পাদক খন্দকার সাইফুল ইসলাম স্বজল, দৈনিক আজকের আলোকিত সকাল পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ মোখলেছুর রহমান মাছুম, সাপ্তাহিক জনতার নিশাস পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ আবু বক্কর সিদ্দিক, (বিএমএসএফ) গাজীপুর জেলা কমিটি’র সভাপতি মোঃ আব্দুল হামিদ খান, (বিএমএসএফ) নরসিংদী জেলা কমিটি’র সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাক, গাজীপুর মহানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, আইনী সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন- গাজীপুর জেলা কমিটি’র সিনিয়র সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম, আইনী সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন,গাজীপুর জেলা কমিটি’র- তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক- মোঃ নাজমুল ইসলাম মন্ডল, লাইভ নিউজ বিডি ডটকো’র সম্পাদক মোঃ মাজনুন মাসুদ, মোঃ নজরুল ইসলাম বাংলা নিউজ টিভি’র, মোঃ শহিদুল্লাহ সরকার, সুমা ইসলাম লুবনা, মাহমুদা আফরোজ (লিজা), মোঃ রাজু আহম্মেদ, মোস্তফা, আব্দুল আলী, মোঃ আনিছ মাল, আজুফা, মিনহাজুর রহমান।

 

 

এসময় বক্তারা বাংলা নিউজ টিভির সার্বাঙ্গিক মঙ্গল কামনা করে বলেন, বাংলা নিউজ টিভি দীর্ঘদিন ধরে সুনামের সাথে সংবাদ প্রকাশ করে আসছে, বাংলা নিউজ টিভিতে প্রচারিত সংবাদগুলো বাংলাদেশ তথা সমগ্র বিশ্বের মানুষগুলোর নিকট প্রশংসনীয়। এসময় বক্তারা বাংলা নিউজ টিভির সফলতা কামনা করেন।

আলোচনা ও কেক কাটা শেষে, জনপ্রিয় দেশী বিদেশী সংগীত শিল্পীরা গান পরিবেশন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর