বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
দেশের বাজারে বিক্রি শুরু অপো এ৬ ইভি খাতে দক্ষতা বাড়াতে এনইভি মেকানিক ট্রেনিং প্রোগ্রাম চালু করল বিওয়াইডি শিক্ষা প্রতিষ্ঠানে অতীতের মত দলাদলি আর চলবে না – ভিসি জাতীয় বিশ্ববিদ্যালয় শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা আইনজীবি শিক্ষক এবং বিভিন্ন পেশার ৫২ জন বিশিষ্ট ব্যক্তি বিএনপিতে যোগদান কালীগঞ্জে আলোর পথ ফাউন্ডেশন ফুটবল টুনামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত  সাপাহার জবই বিল অতিথি পাখির কলতানে মুখরিত বাউবিতে চালু হলো ‘স্কুল অব ল’ডীনের দায়িত্ব পেলেন ড. নাহিদ ফেরদৌসী শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতে দুদকের অভিযান  হুয়াওয়ের কর্মী ও তাঁদের পরিবার নিয়ে আয়োজিত হলো ‘স্পোর্টস অ্যান্ড ফ্যমিলি ডে ২০২৫’ উলিপুর উপজেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ এর কমিটি গঠন-

বাউফলে দূর্বৃত্তদের দেওয়া আগুনে সাংবাদিক এম জাফরান হারুন এর গাড়ি পুড়ে ছাই

রিপোর্টারের নাম / ১২১ টাইম ভিউ
আপডেট : সোমবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৩, ১০:৪৮ পূর্বাহ্ণ

শ্রী ঃ মিশুক চন্দ্র ভুঁইয়া পটুয়াখালী জেলা প্রতিনিধি 

 

পটুয়াখালীর বাউফলে দূর্বৃত্তদের দেওয়া আগুনে দৈনিক খবর বাংলাদেশ পত্রিকা ও সাপ্তাহিক অপরাধ তালাশের পটুয়াখালী জেলা প্রতিনিধি সাংবাদিক শেখ এম জাফরান হারুন এর ওয়ালটন এক্সপ্লোর ডাবল ডিক্স ১৪০ প্লাস সিসি গাড়িটা পুড়ে ছাই হয়ে গেছে।

রোববার (১২ই ফেব্রুয়ারী) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার কালাইয়া ইউনিয়নের পূর্ব কালাইয়া হাসান সিদ্দিক মাধ্যমিক বিদ্যালয়ের পশ্চিম-উওর পাশে মিরাজের বাসার সামনে এঘটনা ঘটে। সাংবাদিক এম জাফরান হারুন বরিশাল বিভাগীয় সাংবাদিক কল্যান পরিষদের সিনিয়র সহ-সভাপতি ও প্রেসক্লাব বাউফল এর সহ-সভাপতি পদে দায়িত্বে রয়েছেন।

এব্যাপারে সাংবাদিক শেখ এম জাফরান হারুন সাংবাদিকদের জানান, প্রতিদিনের ন্যায় রোববার রাত ৯টার দিকে মিরাজের বাসার সামনে তথা আমার বাসার সামনে পার্কিং করে গাড়ি কভার দিয়ে ঢেকে রাখি। এবং খাওয়া দাওয়া শেষে শুয়ে মোবাইল ফোন চালাচ্ছি এমন সময় পোড়া গন্ধ পেয়ে জানালার কাছে আসতেই দেখতে পাই বাইরে আগুনের ফলকি বের হচ্ছে। দ্রুত বাইরে বের হয়ে দেখতে পাই আমার মোটরবাইকটি দাউদাউ করে আগুন জ্বলছে। পরে ডাকচিৎকার দিলে স্থানীয় লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আমি আশঙ্কা করছি অন্যায় দূর্নীতির বিরুদ্ধে লেখালেখির কারণে এই শত্রুতা করা হয়েছে।

প্রেসক্লাব বাউফল এর সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সকল সদস্যরা বলেন, আমরা এব্যাপারে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত আইনি ব্যবস্থার গ্রহণের জন্য প্রশাসনের কাছে অনুরোধ জানাচ্ছি।

বাউফল প্রেসক্লাবের সভাপতি মোঃ আমিরুল ইসলাম বলেন, এটা একটা নেক্কার জনক ঘটনা।

এবিষয়ে জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব আ,স,ম ফিরোজ এমপি বলেন, সাংবাদিকের গাড়ি পোড়ানো এমন ঘটনা এবং কালাইয়া ইউনিয়নে এমন ঘটনা নেক্কারজনক, হৃদয়বিদারক। যা কখনোই আশা করিনা। এঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। এ ঘটনায় উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র সহ সুশীল সমাজ তীব্র নিন্দা সহ প্রতিবাদ জানিয়েছেন।

বাউফল সার্কেল এসপি সাহেদ আহমেদ চৌধুরী বলেন, অভিযোগের ভিত্তিতে আইন গত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং এব্যাপারে প্রকাশ্য ও গোপনে তদন্ত চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর