বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
সংরক্ষিত নারী আসনে আলোচনায় আছেন নাসিমা আক্তার ( শিমু )  ব্রিতে কর্মজীবী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কয়রায় আগুনে পুড়ে গেছে প্রতিবন্ধি আছিয়ার বসতবাড়ি সহ সহায় সম্পদ  শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর পক্ষ থেকে মাওনা চৌরাস্তা ছিন্নমূলদের মাঝে ইফতার বিতরণ মোংলায় লাইসেন্স ও মূল্য তালিকা না থাকায় ৭ দোকানীকে ৩১ হাজার টাকা জরিমানা  ভেড়ামারায় সিএনজি–কাঁকড়া ট্রলি সংঘর্ষে নিহত ১ ভেড়ামারা উপজেলা প্রশাসন কর্তৃক বাজার মনিটরিং, জরিমানা আদায় বন্যপ্রাণী রক্ষায় জরুরি পদক্ষেপ গ্রহণে পরিবেশ প্রতিমন্ত্রীর কাছে ধরা’র স্মারকলিপি  রংপুরের ডিসির সাথে ছয়টি আসনের নবনির্বাচিত এমপির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত আইটিইউ-এর লক্ষ্যমাত্রা ছাড়িয়ে বিশ্বের ১৭ কোটি মানুষকে সংযুক্ত করেছে হুয়াওয়ে

বাউবিতে অধ্যাপক মোঃ আনিছুর রহমান রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) পদে দায়িত্বভার গ্রহণ

নজমুল হক, স্টাফ রিপোর্টার গাজীপুর / ৭৬ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, আগস্ট ১৫, ২০২৫, ৫:৩৯ অপরাহ্ণ

নজমুল হক, স্টাফ রিপোর্টার গাজীপুর

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) দর্শন বিভাগের স্বনামধন্য, শিক্ষার্থী বান্ধব ও জনপ্রিয় শিক্ষক অধ্যাপক মোঃ আনিছুর রহমানকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) পদে দায়িত্ব প্রদান করা হয়েছে।গতকাল ১৪ আগস্ট বৃহস্পতিবার অপরাহ্নে বিশ্ববিদ্যালয়ের গাজীপুরস্থ মূল ক্যাম্পাসে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম এর উপস্থিতিতে এক অনাড়ম্বর পরিবেশে অধ্যাপক মোঃ আনিছুর রহমান আনুষ্ঠানিকভাবে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) পদে দায়িত্বভার গ্রহণ করেন। সাবেক রেজিস্ট্রার ড. মহাঃ শফিকুল আলম অবসরজনিত কারণে এ দায়িত্ব হস্তান্তর করেন।এ সময় উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে বলেন “অধ্যাপক মোঃ আনিছুর রহমান একজন নিষ্ঠাবান, সৎ ও কর্মঠ শিক্ষক-প্রশাসক। তাঁর নেতৃত্বগুণ ও প্রশাসনিক অভিজ্ঞতা বাউবির শিক্ষা ও প্রশাসনিক কর্মকাণ্ডকে আরও সমৃদ্ধ করবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও সেবার মানোন্নয়নে তাঁর ভূমিকা গুরুত্বপূর্ণ হবে।”এছাড়াও তিনি অবসর জনিত বিদায়ী সাবেক রেজিস্ট্রার ড. মহাঃ শফিকুল আলমকে বাউবিতে তাঁর দীর্ঘ কর্মজীবন সুন্দরভাবে সম্পন্ন করার জন্য ধন্যবাদ জ্ঞাপন এবং পারিবারিক সুখ, শান্তি ও কল্যাণময় সুস্থ জীবন কামনা করেন।বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয় থেকে ১৪ আগস্ট ২০২৫ তারিখে জারি করা এক অফিস আদেশের মাধ্যমে অধ্যাপক মোঃ আনিছুর রহমানকে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এর দায়িত্ব প্রদান করা হয়, যা ১৫ আগস্ট ২০২৫ থেকে কার্যকর হবে।অধ্যাপক মোঃ আনিছুর রহমান দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের অধিকার রক্ষা, ন্যায়ের পক্ষে দৃঢ় অবস্থান এবং অন্যায়ের বিরুদ্ধে সাহসী কণ্ঠস্বর হিসেবে বিশ্ববিদ্যালয় সম্প্রদায়ে বিশেষভাবে সমাদৃত। তাঁর নেতৃত্বগুণ, প্রশাসনিক দক্ষতা ও একাগ্রতা বাউবির অগ্রযাত্রা ও উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।এই নিয়োগে বিশ্ববিদ্যালয় অঙ্গনে এক ইতিবাচক সাড়া সৃষ্টি হয়েছে। শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাই নতুন রেজিস্ট্রারের সফল মেয়াদ কামনা করেছেন। পাশাপাশি, এ গুরুত্বপূর্ণ পদে অধ্যাপক মোঃ আনিছুর রহমানকে দায়িত্ব প্রদানের জন্য বাউবির মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামকে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর