শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে জনচলাচলের রাস্তা কেটে দখলের অভিযোগ, চরম ভোগান্তিতে এলাকাবাসী উপজেলা  প্রেসক্লাব,গোমস্তাপুরের বার্ষিক পারিবারিক মিলন মেলা রংপুরে অজ্ঞান অবস্থায় স্বতন্ত্র প্রার্থী উদ্ধার কোনাবাড়ীতে বাসাবাড়ি ও সিলেন্ডার বিস্ফোরণে পিক-আপে আগুন শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাইয়ের মূল হোতা জাহাঙ্গীর গ্রেপ্তার: এলাকায় মিষ্টি বিতরণ কোনাবাড়ীতে আবাসিক হোটেলে অভিযান নারী পুরুষসহ আটক-৭  গাজীপুরে পুলিশের সাঁড়াশি অভিযানে অস্ত্রসহ একাধিক অপরাধী গ্রেপ্তার ভেড়ামারা থেকে হারিয়ে যাচ্ছে নানা প্রজাতির পাখি কুড়িগ্রামে গণঅভ্যুত্থানের যোদ্ধাকে ছাত্রলীগ ট্যাগ দিয়ে আটক চট্টগ্রামে ধর্ম উজ্জ্বল ঐক্য পরিষদের ৩য় বার্ষিকী ও মহতি পুণ্যানুষ্ঠান সম্পন্ন

বাউবিতে “অফিস প্রশাসন, ফাইল ব্যবস্থাপনা” প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান

নজমুল হক, স্টাফ রিপোর্টার গাজীপুর / ৭৮ টাইম ভিউ
আপডেট : সোমবার, সেপ্টেম্বর ৮, ২০২৫, ৫:৩৯ অপরাহ্ণ

নজমুল হক, স্টাফ রিপোর্টার গাজীপুর 

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের অনুমোদনক্রমে ০৮ সেপ্টেম্বর সোমবার গাজীপুর ক্যাম্পাসে কর্মরত সহকারী পরিচালক/ প্রশাসনিক কর্মকর্তা/ সেকশন অফিসার/ সমমান পদ মর্যাদার কর্মকর্তাদের নিয়ে “অফিস প্রশাসন, কর্মী এবং ফাইল ব্যবস্থাপনা (২য় ব্যাচ)” বিষয়ক দিনব্যাপী এক প্রশিক্ষণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সেমিনার হলে অনুষ্ঠিত হয়। ইনস্টিটিউটশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল আয়োজিত প্রশিক্ষণ প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সাঈদ ফেরদৌস পিএইচডি। প্রো-উপাচার্য তাঁর বক্তব্যে বলেন,  “বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাঠামো বা ব্যুরোক্রেসি শৃঙ্খলা বজায় রাখা অত্যাবশ্যক। জনবল ব্যবস্থাপনায় অসামঞ্জস্যতা অর্থাৎ কোথাও লোকবলের ঘাটতি আবার কোথাও বাড়তি জনবল থাকলে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এজন্য সুষ্ঠু জনবল বণ্টন প্রয়োজন। তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন একই কাজ করতে করতে ভুল অভ্যাস তৈরি হয়, তাই নিয়মিত প্রশিক্ষণ ও রিফ্রেশার কোর্সের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি ও টিমওয়ার্ক জরুরি। এ ক্ষেত্রে আইকিউএসি’র উদ্যোগ প্রশংসনীয়, কারণ এখানে শিক্ষক ছাড়াও নিন্ম থেকে উচ্চপদস্থ সবাইকে সম্পৃক্ত করা হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, দেশ আলাদা কোনো সত্তা নয়—আমরা প্রত্যেকেই দেশের অংশ, তাই আপনি আমি যদি দায়িত্বশীলভাবে নিজের কাজ সঠিকভাবে করি, সেটাই হবে প্রকৃত জাতীয় উন্নয়ন”।প্রশিক্ষণ প্রোগ্রামে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক মোঃ আনিছুর রহমান। তিনি বলেন, “বাউবি একটি সেবা-মুখী প্রতিষ্ঠান, যেখানে সকলের দক্ষতা উন্নয়নে নিয়মিত প্রশিক্ষণ জরুরি। পার্সোনেল ও ফাইল ম্যানেজমেন্ট সঠিকভাবে প্রয়োগ করলে কাজের মান বাড়বে। তিনি আশা করেন, এই প্রশিক্ষণ বিশ্ববিদ্যালয় ও দেশের জনগণকে উপকৃত করবে এবং সবাই বাউবিকে নিজের প্রতিষ্ঠান মনে করে এগিয়ে নেবেন”।আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মোঃ সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ প্রোগ্রামে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন, হিসাববিজ্ঞান ও আর্থিক ব্যবস্থাপনা বিভাগ, বিআইএম এর ঊর্ধ্বতন ব্যবস্থাপনা উপদেষ্টা ও বিভাগীয় প্রধান জনাব এম. আমিনুর।‘সচিবালয় নির্দেশমালা-২০২৪, নথি ব্যবস্থাপনা এবং সভা ও দাপ্তরিক যোগাযোগ, বিভিন্ন প্রকার পত্র লিখন পদ্ধতি ও অনুশীলন এবং রেকর্ড ব্যবস্থাপনা’ বিষয়ের উপর প্রশিক্ষণ প্রোগ্রামের রিসোর্স পারসন জনাব এম. আমিনুর অংশগ্রহণকারী কর্মকর্তাদেরকে হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করেন।অনুষ্ঠানটি উপস্থাপনা করেন আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মামুনুর রশিদ। এ প্রশিক্ষণ প্রোগ্রামের ২য় ব্যাচে আজ গাজীপুর মূল ক্যাম্পাসে কর্মরত সহকারী পরিচালক/ প্রশাসনিক কর্মকর্তা/ সেকশন অফিসার/ সমমান পদ মর্যাদার ৪০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণ শেষে আজ বিকাল ৩:৩০টায় সমাপনি ও সনদ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সাঈদ ফেরদৌস পিএইচডি প্রশিক্ষণের ১ম ও ২য় ব্যাচে অংশগ্রহণকারী কর্মকর্তাদের মধ্যে সনদপত্র বিতরণ করেন। এ সময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক মোঃ আনিছুর রহমান এবং অনুষ্ঠানের সভাপতি আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মোঃ সিরাজুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর