বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
দেশের বাজারে বিক্রি শুরু অপো এ৬ ইভি খাতে দক্ষতা বাড়াতে এনইভি মেকানিক ট্রেনিং প্রোগ্রাম চালু করল বিওয়াইডি শিক্ষা প্রতিষ্ঠানে অতীতের মত দলাদলি আর চলবে না – ভিসি জাতীয় বিশ্ববিদ্যালয় শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা আইনজীবি শিক্ষক এবং বিভিন্ন পেশার ৫২ জন বিশিষ্ট ব্যক্তি বিএনপিতে যোগদান কালীগঞ্জে আলোর পথ ফাউন্ডেশন ফুটবল টুনামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত  সাপাহার জবই বিল অতিথি পাখির কলতানে মুখরিত বাউবিতে চালু হলো ‘স্কুল অব ল’ডীনের দায়িত্ব পেলেন ড. নাহিদ ফেরদৌসী শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতে দুদকের অভিযান  হুয়াওয়ের কর্মী ও তাঁদের পরিবার নিয়ে আয়োজিত হলো ‘স্পোর্টস অ্যান্ড ফ্যমিলি ডে ২০২৫’ উলিপুর উপজেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ এর কমিটি গঠন-

বাউবিতে এমফিল ও পিএইচডি গবেষকদের জন্য থিসিস লেখালেখি”বিষয়ক কর্মশালার উদ্বোধন

রিপোর্টারের নাম / ৯০ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, মে ১৬, ২০২৫, ৭:৪৫ অপরাহ্ণ

নজমুল হক, গাজীপুর ঃ

 

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) ১৬ মে শুক্রবারে “গবেষণার যাত্রা: প্রস্তাবনা থেকে থিসিস লেখালেখি” শীর্ষক ১৬-১৭ মে ২০২৫ তারিখ পর্যন্ত দুদিনব্যাপী এক কর্মশালার উদ্বোধন করেন, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাঃ শামীম। ইনস্টিটিশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত বাউবি গাজীপুর ক্যাম্পাসের সম্মেলন ও প্রশিক্ষণ কেন্দ্রের লেকচার গ্যালারীতে অনুষ্ঠিত এই কর্মশালায় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এমফিল ও পিএইচডি দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ ব্যাচের প্রায় ৭০ জন গবেষক অংশগ্রহণ করছেন।
কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাঃ শামীম বলেন, “একজন সফল গবেষকের যাত্রা শুরু হয় একটি ভালো গবেষণা প্রস্তাবনা থেকে এবং শেষ হয় সুসংগঠিত থিসিস জমাদানের মাধ্যমে। এই কর্মশালাটি গবেষকদের একাডেমিক পথচলায় একটি গুরুত্বপূর্ণ সহায়ক শক্তি হয়ে উঠবে।”উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মোঃ সিরাজুল ইসলাম। বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি এর অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জহির রায়হান, আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মামুনুর রশীদ ও রিসার্চ ডিগ্রি ইউনিটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ড. মোঃ শওকত আলী কর্মশালায় উপস্থিত ছিলেন।

কর্মশালার প্রথম দিনে গবেষণার বিষয় নির্বাচন, গবেষণা প্রস্তাবনা প্রণয়ন, সাহিত্য পর্যালোচনার কৌশল এবং গবেষণার নৈতিকতা সংক্রান্ত সেশন অনুষ্ঠিত হয়। পরবর্তী দিনে তথ্য সংগ্রহ, বিশ্লেষণ, থিসিস লেখার কাঠামো, ফলাফল উপস্থাপন ও ভাইভা প্রস্তুতির ওপর গুরুত্ব দেওয়া হবে। কর্মশালায় অভিজ্ঞ গবেষক ও বিশেষজ্ঞগণ রিসোর্স পারসন/আলোচক হিসেবে অংশ নিচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর