শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে স্বাস্থ্য কমপ্লেক্সে জনসচেতনতামূলক প্রচারণা ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে কালীগঞ্জে মতবিনিময় সভা ঝালকাঠিতে গনভোট ও ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত আন্দোলন বাজার পত্রিকায় নিউজ হওয়ায় ভেড়ামারা উপজেলা প্রশাসন নড়ে চড়ে বসেছে ইউনিমাস হোল্ডিংসের প্রপার্টি ফেয়ার শুরু, চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত বগুড়ার শেরপুরে অটোভ্যান চালকের হাত-পা বেঁধে গাড়ি ছিনতাই ঝালকাঠির নবগ্রাম বাজারে বসত ঘরে আগুন, অগ্নি দগ্ধ শিশু শিবপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, মাদক ও নগদ অর্থ সহ গ্রেফতার ৭ ধান গবেষণার ইনস্টিটিউটের বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা ২০২৪-২৫” উদ্বোধন গণভোটের সিদ্ধান্ত দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে, জনগণের সক্রিয় অংশগ্রহণ জরুরি: জিসিসি প্রশাসক

বাউবিতে চালু হলো ‘স্কুল অব ল’ডীনের দায়িত্ব পেলেন ড. নাহিদ ফেরদৌসী

নজমুল হক, স্টাফ রিপোর্টার গাজীপুর / ৮০ টাইম ভিউ
আপডেট : বুধবার, ডিসেম্বর ১০, ২০২৫, ৭:৫৪ অপরাহ্ণ

নজমুল হক স্টাফ রিপোর্টার গাজীপুর

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) পুনরায় চালু করেছে বহু প্রতীক্ষিত ‘স্কুল অব ল’। বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুলের আইন বিষয়ের অধ্যাপক ড. নাহিদ ফেরদৌসী-কে বাউবি আইন-১৯৯২ এবং সংশোধনী-২০০৯ এর ৬(৩) ধারা অনুযায়ী স্কুলটির ডীন হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি গতকাল ০৯ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার পূর্বাহ্নে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

উল্লেখ্য, সাবেক উপাচার্য অধ্যাপক ড. এম. এরশাদুল বারী ২০০৫ সালের ১১ অক্টোবর ‘স্কুল অব ল’ প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে সাবেক উপাচার্য অধ্যাপক আর. আই. এম. আমিনুর রশীদ-এর দায়িত্বকালীন সময়ে ৩ সেপ্টেম্বর ২০০৯ তারিখে বোর্ড অব গভর্নরসের সিদ্ধান্ত অনুযায়ী এক অফিস আদেশের মাধ্যমে স্কুলটির সকল কার্যক্রম স্থগিত করা হয়। একইসঙ্গে এলএলবি প্রোগ্রাম এবং শিক্ষকদের দায়িত্ব ন্যস্ত করা হয় সামাজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুলে এবং স্থাবর–অস্থাবর সম্পত্তি ও জনবল ন্যস্ত করা হয় প্রশাসন বিভাগে। এতদিন এলএলবি (অনার্স) ও এলএলএম প্রোগ্রাম দুটি সামাজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুলের অধীনে পরিচালিত হয়ে আসছিল। বর্তমান উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম যুগোপযোগী আইন শিক্ষা নিশ্চিতকরণ এবং চলমান এলএলবি (অনার্স)  ও এলএলএম প্রোগ্রামকে আরও মানসম্মত ও গতিশীল করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেন। শিক্ষার্থীদের ক্রমবর্ধমান আগ্রহ ও ভর্তি চাহিদার প্রেক্ষিতে বোর্ড অব গভর্নরসের অনুমোদনক্রমে পুনরায় পৃথকভাবে ‘স্কুল অব ল’ চালু করা হয়। স্কুলটি পুনরায় চালুর মাধ্যমে বাউবি দেশে আইন শিক্ষার সম্প্রসারণ ও মানোন্নয়নে নতুন মাত্রা যোগ করেছে। এতে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে এবং উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের দূরদর্শী নেতৃত্ব ও শিক্ষাবান্ধব উদ্যোগ সর্বমহলে প্রশংসিত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর