বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
গোমস্তাপুরে রহনপুর পৌরসভায় আগুনে পুড়ে যাওয়া পরিবারের মাঝে সহায়তা প্রদান রংপুরে স্কুলছাত্রীকে র্ধষণ র‌্যাবরে হাতে যুবক গ্রফেতার গাজীপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত গাজীপুরে ঝুট গুদামে আগুন এক ঘণ্টায় নিয়ন্ত্রণে  গণভোটে ‘হ্যা’র পক্ষে প্রচারনায় গাজীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর বাউবিতে “কর্মক্ষেত্রে কৃত্তিম বুদ্ধিমত্তা ব্যবহার” বিষয়ক প্রশিক্ষণ আল-আইনে মীরসরাই জাতীয়তাবাদী ফোরাম ইউএই উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শোকসভা ও দোয়া মাহফিল শ্রীপুরে ‘গণভোট-২০২৬’ নিয়ে উপজেলা প্রশাসনের অবহিতকরণ সভা ও উন্মুক্ত আলোচনা ভেড়ামারায় দখলমুক্ত হচ্ছে না ফুটপাত, দুর্ভোগে পথচারীরা পাইকগাছায় ঋন পরিশোধ হলেও আমানতের চেক ফেরত না দিয়ে প্রতারনা: অতঃপর লিগ্যাল নোটিশ 

বাউবিতে ‘জুলাই-২০২৪’ গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া অনুষ্ঠিত

মোঃনাসির উদ্দিন গাজীপুর প্রতিনিধি / ৬৯ টাইম ভিউ
আপডেট : সোমবার, জুলাই ৭, ২০২৫, ৪:০২ অপরাহ্ণ

মোঃনাসির উদ্দিন গাজীপুর জেলা প্রতিনিধি

 

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি)সোমবার ০৭ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দে‘জুলাই-২০২৪’ গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত আরোগ্য কামনায় এক দোয়া অনুষ্ঠিত হয়।

 

বিশ্ববিদ্যালয়ের গাজীপুরস্থ প্রধান ক্যাম্পাসে কেন্দ্রীয় জামে মসজিদে জোহরের নামাজ শেষে আয়োজিত এ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

 

দোয়া অনুষ্ঠানের শুরুতে সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য বলেন,“২০২৪ সালের জুলাই মাসে যে গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছিল, সেটি জাতির ইতিহাসে এক দুঃখজনক অধ্যায়। আমরা চাই না, ভবিষ্যতে আর এমন কোনো ঘটনার পুনরাবৃত্তি ঘটুক। আমরা চাই একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজব্যবস্থা—যেখানে সকল নাগরিকের অধিকার নিশ্চিত হবে। শহীদদের আত্মত্যাগ বৃথা যাবে না—আমরা একটি গণতান্ত্রিক, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলেই সেই রক্তঋণ পরিশোধ করব।”

 

দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন বাউবির প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সাঈদ ফেরদৌস, ট্রেজারার অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাম্মদ শামীম, রেজিস্ট্রার ড. মোহাঃ শফিকুল আলম, বাউবি জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ‍আল-আমিন সরকার, বিভিন্ন স্কুলের ডীন ও শিক্ষকবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের পরিচালকগণসহ সর্বস্তরের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

 

সমগ্র দোয়া অনুষ্ঠানটি এক হৃদয়বিদারক পরিবেশে সম্পন্ন হয়। উপস্থিত সকলে জাতির সেই বীর শহীদদের স্মরণ করেন। জুলাই গণ‌‌‌অভ্যুত্থানে বীর শহীদদের আত্মার মাগফিরাত, বিএনপির চেয়ারপারসন আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনাসহ দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন, বিশ্ববিদ্যালয়ের জামে মসজিদের পেশ ইমাম মোহাম্মদ আব্দুল্লাহ আল-মামুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর