বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
গোমস্তাপুরে রহনপুর পৌরসভায় আগুনে পুড়ে যাওয়া পরিবারের মাঝে সহায়তা প্রদান রংপুরে স্কুলছাত্রীকে র্ধষণ র‌্যাবরে হাতে যুবক গ্রফেতার গাজীপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত গাজীপুরে ঝুট গুদামে আগুন এক ঘণ্টায় নিয়ন্ত্রণে  গণভোটে ‘হ্যা’র পক্ষে প্রচারনায় গাজীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর বাউবিতে “কর্মক্ষেত্রে কৃত্তিম বুদ্ধিমত্তা ব্যবহার” বিষয়ক প্রশিক্ষণ আল-আইনে মীরসরাই জাতীয়তাবাদী ফোরাম ইউএই উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শোকসভা ও দোয়া মাহফিল শ্রীপুরে ‘গণভোট-২০২৬’ নিয়ে উপজেলা প্রশাসনের অবহিতকরণ সভা ও উন্মুক্ত আলোচনা ভেড়ামারায় দখলমুক্ত হচ্ছে না ফুটপাত, দুর্ভোগে পথচারীরা পাইকগাছায় ঋন পরিশোধ হলেও আমানতের চেক ফেরত না দিয়ে প্রতারনা: অতঃপর লিগ্যাল নোটিশ 

বাউবিতে “টেন্ডার, পণ্য ও সেবা ক্রয়” বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নজমুল হক, স্টাফ রিপোর্টার গাজীপুর / ৭৪ টাইম ভিউ
আপডেট : বুধবার, সেপ্টেম্বর ১৭, ২০২৫, ৮:১৬ অপরাহ্ণ

নজমুল হক, স্টাফ রিপোর্টার গাজীপুর 

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি)“ পিপিআর ২০০৮ ও পিপিএ ২০০৬ অনুযায়ী টেন্ডার, পণ্য ও সেবা ক্রয়” বিষয়ক এক প্রশিক্ষণ গাজীপুরস্থ ক্যাম্পাসের শিক্ষক সেমিনার হলে ১৭ সেপ্টেম্বর বুধবার অনুষ্ঠিত হয়।

ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্সসেল (আইকিউএসি) আয়োজিত প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়েরট্রেজারার অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাঃ শামীম। “যেখানে স্বচ্ছতা, সততা ও ন্যায়নীতিনেই, সেখানে দুর্নীতি ও অনিয়ম তৈরি হয়। শিক্ষা প্রতিষ্ঠান শুধু জ্ঞান বিতরণের কেন্দ্রনয়, আদর্শ সমাজ গঠনেরও ভিত্তি, তাই প্রতিটি আর্থিক লেনদেনে জবাবদিহিতা জরুরি। স্বচ্ছতানিশ্চিত করতে ডিজিটাল লেনদেন ও প্রকাশ্য হিসাব প্রদর্শন, কমিটির মাধ্যমে যৌথ সিদ্ধান্তেকেনাকাটা এবং প্রকাশ্য টেন্ডার প্রক্রিয়ায় সিন্ডিকেট ভেঙে নতুনদের সুযোগ দেওয়া প্রয়োজন।একইসঙ্গে কাজের মান যাচাই, অপব্যবহার রোধ এবং বিশেষ করে পিপিআর ২০০৮ এর ৭৬ ধারার অপপ্রয়োগবন্ধ করতে হবে। প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব সততা ও ঈমানদারির সঙ্গে পালন করলে প্রতিষ্ঠানওভালো থাকবে, সমাজও উপকৃত হবে”। প্রধান অতিথির বক্তব্য দানকালে তিনি এসব কথা বলেন।

প্রশিক্ষণে রিসোর্স পারসন ছিলেন, পাওয়ারগ্রিড বাংলাদেশ পিএলসির সহকারী ব্যবস্থাপক মোহাম্মদ আল-আমিন খান। তিনি বাংলাদেশে পাবলিকপ্রকিউরমেন্টের আইনি কাঠামো (পিপিএ ২০০৬ এবং পিপিআর ২০০৮ এর সারসংক্ষেপ), ক্রয় পরিকল্পনাও পদ্ধতি, টেন্ডার ডকুমেন্ট প্রস্তুতকরণ (পণ্য ও পরিষেবা) এবং হাতে-হাতে ই-জিপি কার্যক্রমনিয়ে বিস্তারিত আলোচনা করেন।  ধন্যবাদ জ্ঞাপন ও সমাপনী বক্তব্য প্রদান করেন, প্রশিক্ষণ অনুষ্ঠানের সভাপতি ও আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মোঃ সিরাজুল ইসলাম।তিনি বলেন, “এই প্রশিক্ষণের মাধ্যমে আমরা শুধু নীতি ও প্রক্রিয়া জানব না, বরং বাস্তবপ্রয়োগের দক্ষতাও অর্জন করব। সঠিক Procurement মানে সঠিক বিনিয়োগ, আর সঠিক বিনিয়োগমানে BOU-তে মানসম্পন্ন শিক্ষা ও গবেষণার পরিবেশ তৈরি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এইপ্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান আমাদের প্রতিষ্ঠানকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও দক্ষকরে তুলবে”।

অনুষ্ঠানে উপস্থাপনা করেন, আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড.মোহাম্মদ জহির রায়হান। এ প্রশিক্ষণে বাউবিতে কর্মরত প্রকিউরমেন্ট/কোটেশন/টেন্ডার কাজে সম্পৃক্ত ৩০ জন শিক্ষক ও কর্মকর্তা অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর