শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
উচ্চ শিক্ষায় জ্ঞানচর্চার বর্তমান বাস্তবতা: প্রফেসর ড. মো: আবু তালেব  কাশিমপুর কারাগার থেকে কারামুক্ত হলেন সাংবাদিক আনিস আলমগীর  স্বামীর গচ্ছিত টাকা ফেরত দিতে কিডনি বিক্রির আকুতি, পাশে দাঁড়ালেন ডাঃ মোতাসিম বিল্লাহ আলম  স্লিম কমিউনিটির উদ্যোগে গাজীপুরে ইফতার মাহফিল অনুষ্ঠিত মোংলা-খুলনা মহাসড়কে দুর্ঘটনায় ১৪জন নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন গাজীপুর মহাসড়কের দুই পাশের বর্জ্য সরিয়ে সৌন্দর্যবর্ধনের আওতায় আনা হবে মোংলায় শহীদ জিয়া স্মৃতি সংঘের ইফতার ও দোয়া মাহফিল গাজীপুরে এতিম শিশুদের সাথে বিডিআরএমজিপি এফএনএফ ফাউন্ডেশনের ইফতার ও নৈশভোজ শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের ৩নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানালেন মেম্বার পদপ্রার্থী মনিরুল ইসলাম মাদবর ভিজিএফের তালিকা প্রনয়নে অনিয়মের অভিযোগে ইউপি চেয়ারম্যানের উপর হামলা

বাউবিতে ডিজিটাল দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

নজমুল হক, স্টাফ রিপোর্টার গাজীপুর / ৪০ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, মার্চ ৩, ২০২৬, ৪:১২ অপরাহ্ণ

নজমুল হক, স্টাফ রিপোর্টার গাজীপুরঃ

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (BOU) দুই দিনব্যাপী “ডিজিটাল দক্ষতা উন্নয়ন: এমএস ওয়ার্ড, গুগল ওয়ার্কস্পেস ও সাইবার সচেতনতা” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (IQAC) আয়োজিত বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসের ই-লার্নিং সেন্টার (IVCR-01)-এ অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মসূচি ০২ মার্চ ২০২৬ তারিখে শুরু হয়ে ৩ মার্চ ২০২৬ তারিখ মঙ্গলবার সফলভাবে সমাপ্ত হয়। প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাঃ শামীম। তিনি তাঁর বক্তব্যে বলেন, ডিজিটাল দক্ষতা এখন পেশাগত উৎকর্ষতা ও প্রাতিষ্ঠানিক উন্নয়নের অন্যতম শর্ত। শিক্ষা, প্রশাসন ও গবেষণায় প্রযুক্তির কার্যকর ব্যবহার নিশ্চিত করতে MS Word–এর উন্নত প্রয়োগ, Google Workspace–এর মাধ্যমে সমন্বিত কাজ এবং সাইবার সচেতনতা অত্যন্ত জরুরি। তিনি তথ্য সুরক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান এবং শেখা বিষয়গুলো বাস্তবে প্রয়োগের মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে একটি আধুনিক ও নিরাপদ প্রতিষ্ঠানে রূপান্তরের প্রত্যাশা ব্যক্ত করেন”। কর্মশালায় সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জাহির রায়হান। তিনি বলেন, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে নিয়মিত প্রশিক্ষণের বিকল্প নেই এবং তথ্যপ্রযুক্তি ব্যবহারে দক্ষ মানবসম্পদ গড়ে তোলাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।

রিসোর্স পারসন হিসেবে সেশন পরিচালনা করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মামুনুর রশিদ এবং আইসিটি পরামর্শক ও আইসিটি ইউনিটের প্রধান মোঃ মমিনুল ইসলাম। তাঁরা এমএস ওয়ার্ডের উন্নত ব্যবহার, গুগল ওয়ার্কস্পেসে সমন্বিত কাজের কৌশল এবং সাইবার নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করেন।প্রশিক্ষণ শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাঃ শামীম এবং সভাপতি আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জাহির রায়হান প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন।আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. মোঃ জাকির হোসেন তালুকদার এর সঞ্চালনায় প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুল এবং বিভাগের ৩০ কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা এ প্রশিক্ষণকে সময়োপযোগী ও কার্যকর উদ্যোগ হিসেবে অভিহিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর