শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০১:১০ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
উৎসবমুখর পরিবেশে ডুয়েটে মেকানিক্যাল ডে- ২০২৫ অনুষ্ঠিত রাবির চারুকলা অনুষদের শিক্ষক নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ রংপুরে বিজয়ের মাসে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীকে হত্যা মামলায় আটক ১ গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত কোনাবাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২০গোডাউন পুড়ে ছাই ব্যাপক ক্ষয়ক্ষতি  ব্রি বিজ্ঞানী সমিতির নির্বাচনে ড. ইব্রাহিম সভাপতি ও ড. হাবিবুর সাধারণ সম্পাদক নির্বাচিত বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় মোংলায় দোয়া মাহফিল শক্তিশালী ব্যাটারি ও রিভার্স চার্জিং সক্ষমতা নিয়ে এলো রিয়েলমি সি৮৫ ভেড়ামারা সরকারি কলেজের উদ্যোগে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ রংপুর বিভাগীয় ইজতেমায় ঠান্ডাজনিত কারনে ২ মুসল্লির মৃত্যু

বাউবিতে ‘নার্সারি ম্যানেজমেন্ট ও কর্তব্য নিষ্ঠা’ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

রিপোর্টারের নাম / ১১২ টাইম ভিউ
আপডেট : বুধবার, মে ৭, ২০২৫, ৫:২৯ অপরাহ্ণ

নজমুল হক, স্টাফ রিপোর্টার ্

 

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)-এর গাজীপুর ক্যাম্পাসে কেন্দ্রীয় সম্মেলন ও প্রশিক্ষণ কেন্দ্রে লেকচার গ্যালারীতে ০৭ মে বুধবার নার্সারি ম্যানেজমেন্ট ও কর্তব্য নিষ্ঠা’ বিষয়ক দিনব্যপি এক প্রশিক্ষণ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন, বাউবির প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সাঈদ ফেরদৌস পিএইচডি। প্রধান অতিথির ও রিসোর্স পারসন হিসেবে অধ্যাপক সাঈদ ফেরদৌস ‘কর্তব্য নিষ্ঠা ও শিষ্টাচার’ বিষয়ে বিস্তারিত আলোকপাত করেন। এসব ক্ষেত্রে কর্তব্য নিষ্ঠা একটি অপরিহার্য গুণ। যারা বাউবির এই সেক্টরে কাজ করেন, তাদের প্রত্যেককে নিজ নিজ দায়িত্বের প্রতি সচেতন থাকতে হবে। কারণ একটি অবহেলা পরিবেশের বিরাট ক্ষতির কারণ হতে পারে। এ কারণে প্রশিক্ষণে অংশগ্রহণকারী বাউবির মালী ও পরিচ্ছন্নতাকর্মীদের উপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য ঐক্যবদ্ধভাবে নিষ্ঠার সাথে পালন করার আহ্বান জানান”।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি এর পরিচালক অধ্যাপক ড. মোঃ সিরাজুল ইসলাম। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম এর প্রত্যক্ষ নির্দেশনায় ক্যাম্পাসে কর্মরত মালী ও পরিচ্ছন্নতাকর্মীদের পেশাগত কাজে অধিকতর দক্ষ হিসেবে গড়ে তোলার জন্যই এ ধরণের প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। যাতে বাউবিতে কর্মরত এসব কর্মীবাহিনী একক বা দলবদ্ধভাবে তাদের উপর অর্পিত দায়িত্বসমূহ সুশৃঙ্খলভাবে পালনের মধ্য দিয়ে কাজের গতিশীলতা অধিকতর বৃদ্ধি করতে পারে। এছাড়াও বাউবি ক্যাম্পাসসহ বিভিন্ন স্কুল, বিভাগ ও দপ্তরের সার্বিক পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ বিশ্ববিদ্যালয়ের নান্দনিকতা ও সুন্দর কর্মপরিবেশ গড়ে তুলতে হাতে কলমে দেয়া এ প্রশিক্ষণ সহায়ক ভূমিকা রাখবে।

প্রশিক্ষণ প্রোগ্রামে অন্যতম রিসোর্স পারসন ছিলেন, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এর উদ্যানতত্ত্ব সেন্টারের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মুহাম্মদ জিল্লুর রহমান। তিনি ঋতুভেদে বীজতলা ও ফুল বাগান তৈরি, পুষ্টি উপাদান প্রয়োগ, উদ্ভিদের সাধারণ রোগ, লক্ষণ ও প্রতিকার, বাগান পরিচর্যায় আধুনিক যন্ত্রপাতির ব্যবহার, ফুলের তোড়া, রিং ইত্যাদি তৈরি, পরিচ্ছন্নতার নানা উপকরণের সাথে পরিচয় ও আধুনিক যন্ত্রপাতি সম্পর্কে ধারণা এবং বিভিন্ন ধরণের কলম করার পদ্ধতি অনুশীলন বিষয়ের উপর অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করেন। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণ প্রোগ্রামে বিশ্ববিদ্যালয়ের গাজীপুর মূল ক্যাম্পাসে কর্মরত ৫৫ (পকার) জন মালী ও পরিচ্ছন্নতাকর্মী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইকিউএসি এর অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মামুনুর রশীদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর