শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
বর্তমান সরকার কিন্তু তত্ত্বাবধায়ক সরকার নয়: রংপুরে বদিউল আলম কালীগঞ্জে তুচ্ছ ঘটনায় একজন নিহত গাউসিয়া কমিটি সারজাহ শাখার নবগঠিত পরিষদের অভিষেক ও আলোচনা সভা অনুষ্ঠিত ‘প্রেমের দহন’ নাটকে আপন চৌধুরী গাজীপুর সিটি কর্পোরেশনের বিভিন্ন পদে নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত শ্রীপুরে জনচলাচলের রাস্তা কেটে দখলের অভিযোগ, চরম ভোগান্তিতে এলাকাবাসী উপজেলা  প্রেসক্লাব,গোমস্তাপুরের বার্ষিক পারিবারিক মিলন মেলা রংপুরে অজ্ঞান অবস্থায় স্বতন্ত্র প্রার্থী উদ্ধার কোনাবাড়ীতে বাসাবাড়ি ও সিলেন্ডার বিস্ফোরণে পিক-আপে আগুন শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাইয়ের মূল হোতা জাহাঙ্গীর গ্রেপ্তার: এলাকায় মিষ্টি বিতরণ

বাউবিতে হিসাব, নিরীক্ষা ও আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ শুরু

নজমুল হক, স্টাফ রিপোর্টার গাজীপুর / ৮৫ টাইম ভিউ
আপডেট : রবিবার, আগস্ট ১৭, ২০২৫, ৫:০৮ অপরাহ্ণ

নজমুল হক, স্টাফ রিপোর্টার গাজীপুর 

 

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি)-এর আয়োজনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের নির্দেশনায় “হিসাব, নিরীক্ষা ও আর্থিক ব্যবস্থাপনা” বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ ১৭আগষ্ট রবিবার বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসের শিক্ষক সেমিনার হলে শুরু হয়েছে।

প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন, বাউবির ট্রেজারার অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাঃ শামীম। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “হিসাব, নিরীক্ষা ও আর্থিক ব্যবস্থাপনা কেবল প্রশাসনিক বা হিসাব বিভাগের জন্য প্রাসঙ্গিক নয়, এটি পুরো বিশ্ববিদ্যালয়ের সুশাসন ও উন্নয়নের মূলভিত্তি। প্রতিদিন বিশ্ববিদ্যালয়ে অসংখ্য লেনদেন, প্রকল্প ব্যয়, গবেষণা তহবিল ও সরকারি অনুদান পরিচালিত হয়। এসব কার্যক্রম স্বচ্ছতা ও জবাবদিহিতার মধ্যে না থাকলে প্রতিষ্ঠানটির সুনাম, আস্থা ও উন্নয়ন ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই স্বচ্ছ আর্থিক ব্যবস্থাপনা কেবল আইনি বাধ্যবাধকতা নয়, এটি আমাদের নৈতিক দায়িত্বও।” তিনি আরও বলেন, “বর্তমানে আর্থিক ব্যবস্থাপনা বিশ্বব্যাপী দ্রুত প্রযুক্তিনির্ভর হয়ে যাচ্ছে। সম্মিলিত প্রয়াসের মাধ্যমে আমরা বিশ্ববিদ্যালয়কে একটি জবাবদিহিমূলক ও উন্নত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে পারব।” তিনি সবাইকে সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মোঃ সিরাজুল ইসলাম। তিনি বলেন, “হিসাব, নিরীক্ষা ও আর্থিক ব্যবস্থাপনায় প্রশিক্ষিত কর্মী গড়ে তোলার মাধ্যমে বাজেট প্রণয়ন, আর্থিক প্রতিবেদন তৈরি ও বিশ্লেষণ, অনিয়ম প্রতিরোধ ও ঝুঁকি ব্যবস্থাপনায় দক্ষতা বাড়ানো সম্ভব। এর মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা, আর্থিক শৃঙ্খলা বজায় রাখা এবং বিশ্ববিদ্যালয়ের অর্থনৈতিক স্থিতিশীলতা উন্নত হবে।”প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাঃ শামীম, ট্রেজারার, বাউবি; মোঃ মনসুরুজ্জামান খান, সিনিয়র আর্থিক ব্যবস্থাপনা বিশেষজ্ঞ, হিট প্রকল্প, ইউজিসি, শিক্ষা মন্ত্রণালয়; এবং শ্রীনিবাস চন্দ্র সাহাজি, উপ-পরিচালক, বৈদেশিক সাহায্যপুষ্ট প্রকল্প অডিট অধিদপ্তর।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জহির রায়হান। তিন দিনব্যাপী (১৭–১৯ আগস্ট ২০২৫) এই প্রশিক্ষণ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুল, বিভাগ ও আঞ্চলিক কেন্দ্রের মোট ৪৪ জন কর্মকর্তা অংশগ্রহণ করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর