গাজীপুর প্রতিনিধি ঃ
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম কানাডাস্থ কমনওয়েল্থ অব লার্নিং (ঈঙখ), কমনওয়েলথ এডুকেশন মিডিয়া সেন্টার ফর এশিয়া (ঈঊগঈঅ) এবং যশবন্তরাও চ্যাবন মহারাষ্ট্র ওপেন ইউনিভার্সিটি, নাসিক (ণঈগঙট) এর আমন্ত্রণে দিল্লিতে অবস্থিত কমনওয়েল্থ এডুকেশনাল মিডিয়া সেন্টার, সেন্ট্রাল ইনস্টিটিউট অব এডুকেশনাল টেকনোলজী (ঈওঊঞ) ও ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটিতে (ওএঘঙট) এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব ওপেন স্কুলিং (ঘওঙঝ)- এ ৪ ও ৫ মার্চ ২০২৫ তারিখে অনুষ্ঠিত বিভিন্ন উচ্চপর্যায়ের বৈঠকে অংশগ্রহণ করেন। এছাড়াও সফরের অংশ হিসেবে তিনি ভারতের মহারাষ্ট্র রাজ্যের যশবন্তরাও চ্যাবন মহারাষ্ট্র ওপেন ইউনিভার্সিটি, নাসিক এ অনুষ্ঠিত ভারতের ওপেন ইউনিভার্সিটিগুলোর ভাইস-চ্যান্সেলদের নিয়ে শ্রীলংকা ওপেন ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর ও পাকিস্তানের আল্লামা ইকবাল ওপেন ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলরদের ৬ ও ৭ মার্চে অনুষ্ঠিত ৪র্থ গোলটেবিল সম্মেলন-২০২৫ এ যোগদান করেন। তিনি সম্মেলনে তাঁর বক্তব্যে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত ও দূরশিক্ষার মানোন্নয়ন, প্রযুক্তিনির্ভর শিক্ষার প্রসার এবং আন্তর্জাতিক শিক্ষামূলক সহযোগিতা শক্তিশালী করাসহ সার্বিক শিক্ষা কার্যক্রম সম্পর্কে নানা দিক তুলে ধরেন। আশা করা হচ্ছে, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ভারত সফর: আন্তর্জাতিক শিক্ষা সহযোগিতার নব দিগন্ত উন্মোচিত হবে।
এই সফরের মাধ্যমে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সংযোগ আরও দৃঢ় হয়েছে এবং বিশ্বমানের ওপেন ও দূরশিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য নতুন দিকনির্দেশনা পাওয়া গেছে। ভবিষ্যতে এই সহযোগিতার ফলে প্রযুক্তিনির্ভর শিক্ষার প্রসার ঘটবে এবং বাংলাদেশে দূরশিক্ষা ব্যবস্থাকে আরও আধুনিক ও কার্যকরভাবে পরিচালনার সুযোগ তৈরি হবে। ভারতে সফরকালে বিভিন্ন বৈঠকে সংশ্লিষ্ট ওপেন ইউনিভার্সিটির পক্ষ থেকে উপাচার্য অধ্যাপক ওবায়দুল ইসলামকে ক্রেস্ট ও সম্মাননা প্রদান করা হয়।