বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৩:১২ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
দেশের বাজারে বিক্রি শুরু অপো এ৬ ইভি খাতে দক্ষতা বাড়াতে এনইভি মেকানিক ট্রেনিং প্রোগ্রাম চালু করল বিওয়াইডি শিক্ষা প্রতিষ্ঠানে অতীতের মত দলাদলি আর চলবে না – ভিসি জাতীয় বিশ্ববিদ্যালয় শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা আইনজীবি শিক্ষক এবং বিভিন্ন পেশার ৫২ জন বিশিষ্ট ব্যক্তি বিএনপিতে যোগদান কালীগঞ্জে আলোর পথ ফাউন্ডেশন ফুটবল টুনামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত  সাপাহার জবই বিল অতিথি পাখির কলতানে মুখরিত বাউবিতে চালু হলো ‘স্কুল অব ল’ডীনের দায়িত্ব পেলেন ড. নাহিদ ফেরদৌসী শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতে দুদকের অভিযান  হুয়াওয়ের কর্মী ও তাঁদের পরিবার নিয়ে আয়োজিত হলো ‘স্পোর্টস অ্যান্ড ফ্যমিলি ডে ২০২৫’ উলিপুর উপজেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ এর কমিটি গঠন-

বাউবির এইচএসসি (নিশ-১) পরীক্ষা-২০২৫ এর ফলাফল প্রকাশ পাশের হার ৮৭ দশমিক ২০

নজমুল হক, স্টাফ রিপোর্টার গাজীপুর / ২৮ টাইম ভিউ
আপডেট : বুধবার, ডিসেম্বর ৩, ২০২৫, ৬:৫৭ অপরাহ্ণ

নজমুল হক,স্টাফ রিপোর্টার গাজীপুর 

 

বাংলাদেশ উন্মুক্ত বিশ্বদ্যিালয়ের ওপেন স্কুল পরিচালিত এইচএসসি (নিশ-১) পরীক্ষা- ২০২৫ এর চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। ০৩ ডিসেম্বর বুধবার দুপুর ২:০০ টায় পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ হাবিবুল্যাহ মাহামুদ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম নিকট আনুষ্ঠানিকভাবে এ ফলাফল হস্তান্তর করেন।

 

বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর জন্য নির্ধারিত এইচএসসি (নিশ-১) প্রোগ্রামের মোট নিবন্ধিত শিক্ষার্থীর সংখ্যা ৪ হাজার ১ শত ৬১ জন। এ বছরে চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করেন ৩ হাজার ৮ শত ৫৯ জন শিক্ষার্থী। এর মধ্যে উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা ৩ হাজার ৩ শত ৬৫ জন। শতকরা পাশের হার ৮৭ দশমিক ২০। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ১ জন এ+, ৪৬৯ জন এ, ১১১৩ জন এ-, ১৩৯১ জন বি এবং ৩৯১ জন সি গ্রেড। মাননীয় উপাচার্য-এর কাছে এ ফলাফল হস্তান্তরকালে প্রো-উপাচার্য (শিক্ষা) প্রফেসর ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন এবং ওপেন স্কুলের ডিন অধ্যাপক ড. শিরিন সুলতানা উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, প্রো-উপাচার্য (শিক্ষা)-এর অনুমোদনক্রমে এবারের এইচএসসি (নিশ-১) প্রোগ্রামের পরীক্ষা গ্রহণ শেষে স্পট ইভ্যালুয়েশনের মাধ্যমে মাত্র ২৫ দিনের মধ্যে পরীক্ষা নিয়ন্ত্রক এ ফলাফল প্রকাশ করেন।

 

এছাড়াও Master of Disaster Management (MDM) প্রোগ্রামের ২৫১ টার্ম (১ম ও ৩য় সেমিস্টার) পরীক্ষার কোর্স ভিত্তিক ফলাফলসহ চূড়ান্ত ফল ঘোষণা করা হয়।   এ ফলাফল বাউবির ওয়েবসাইট result.bou.ac.bd থেকে জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর