শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
দুর্গাপুরে পথচারী ও অসহায়দের মাঝে স্বচ্ছ প্রেসক্লাবের ইফতার বিতরণ বগুড়া ও খুলনায় ইল্লিয়ীনের মাল্টি-ব্র্যান্ড স্টোরের যাত্রা শুরু সংসদের প্রথম অধিবেশনে কুমিল্লা-৯ এমপি আবুল কালামের যোগদান উপলক্ষে লাকসামে দোয়া ও ইফতার মাহফিল সড়ক দুর্ঘটনায় পরিবারের ১৩ জন নিহত, প্রধানমন্ত্রীর ও পরিবেশ প্রতিমন্ত্রী’র শোক ও সমাবেদনা  গাজীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দোয়া চাইলেন সহ: অধ্যাপক ফরহাদ মাহমুদ তালুকদার গাজীপুরে রাতভর সাঁড়াশি অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামি সহ ৩৩ জন আটক কয়রায় মানবেতর বন্ধু সংগঠনের ইফতার মাহফিল শ্রীপুর রিপোর্টার্স ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত  আমিরাতে হেলিকপ্টার দূর্ঘটনায় শহীদ সাইদ রশিদ আল বালুশির মৃত্যুতে সমবেদনা জানিয়েছেন হাজ্জা বিন জায়েদ ভেড়ামারায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, ২ প্রতিষ্ঠানকে জরিমানা

বাউবির ট্রেজারার অধ্যাপক ড. শামীম সংসদ নির্বাচন কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত

নজমুল হক, স্টাফ রিপোর্টার গাজীপুর / ১১৫ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, জানুয়ারি ৯, ২০২৬, ৬:৪১ অপরাহ্ণ

নজমুল হক, স্টাফ রিপোর্টার গাজীপুর

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ কে সামনে রেখে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে একটি কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ট্রেজারার অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাঃ শামীমকে কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত করা হয়েছে। এ সিদ্ধান্তকে কমিটির অন্যতম গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত হিসেবে বিবেচনা করা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন ডা. সৈয়দা তাজনিন ওয়ারিশ সিমকি এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রকৌশলী মোঃ মাহবুব আলম।

জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এ কেন্দ্রীয় কমিটিতে দেশের বিভিন্ন পেশার খ্যাতিমান ও অভিজ্ঞ ব্যক্তিবর্গকে অন্তর্ভুক্ত করা হয়েছে। সদস্যদের মধ্যে রয়েছেন অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ, অধ্যাপক ড. সোহাগ আওয়াল, ডা. মোস্তফা আজিজ সুমন, কৃষিবিদ ড. খন্দকার মাহফুজুল হক বাচ্চু, কৃষিবিদ আনোয়ারুন্নবী মজুমদার বাবলা, অ্যাডভোকেট মোহাম্মদ মোহা আলী, সাংবাদিক আমিরুল ইসলাম কাজীসহ মোট ২৪ জন শিক্ষাবিদ, প্রকৌশলী, আইনজীবী ও সাংবাদিক।

ফাউন্ডেশনের পক্ষ থেকে আরো জানানো হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাংগঠনিক শক্তি বৃদ্ধি, নির্বাচন ব্যবস্থাপনা, সার্বিক সমন্বয় এবং নীতিগত দিক নির্দেশনা প্রদানের লক্ষ্যে এই কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

বিশেষ করে যুগ্ম আহ্বায়ক হিসেবে অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাঃ শামীমের দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা, প্রাতিষ্ঠানিক দক্ষতা ও নেতৃত্বগুণ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকাণ্ডে কার্যকর ও ইতিবাচক অবদান রাখবে বলে ফাউন্ডেশনের পক্ষ থেকে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর