শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
বর্তমান সরকার কিন্তু তত্ত্বাবধায়ক সরকার নয়: রংপুরে বদিউল আলম কালীগঞ্জে তুচ্ছ ঘটনায় একজন নিহত গাউসিয়া কমিটি সারজাহ শাখার নবগঠিত পরিষদের অভিষেক ও আলোচনা সভা অনুষ্ঠিত ‘প্রেমের দহন’ নাটকে আপন চৌধুরী গাজীপুর সিটি কর্পোরেশনের বিভিন্ন পদে নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত শ্রীপুরে জনচলাচলের রাস্তা কেটে দখলের অভিযোগ, চরম ভোগান্তিতে এলাকাবাসী উপজেলা  প্রেসক্লাব,গোমস্তাপুরের বার্ষিক পারিবারিক মিলন মেলা রংপুরে অজ্ঞান অবস্থায় স্বতন্ত্র প্রার্থী উদ্ধার কোনাবাড়ীতে বাসাবাড়ি ও সিলেন্ডার বিস্ফোরণে পিক-আপে আগুন শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাইয়ের মূল হোতা জাহাঙ্গীর গ্রেপ্তার: এলাকায় মিষ্টি বিতরণ

বাউবির সাবেক উপাচার্য প্রফেসর আমিনুর রশীদের ইন্তেকালে বাউবি উপাচার্যের গভীর শোক ও শ্রদ্ধা নিবেদন

নজমুল হক, স্টাফ রিপোর্টার গাজীপুর / ৮৫ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, আগস্ট ৮, ২০২৫, ৬:৩৫ অপরাহ্ণ

নজমুল হক, স্টাফ রিপোর্টার গাজীপুর 

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) সাবেক উপাচার্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের প্রফেসর আর. আই. এম. আমিনুর রশীদ ০৮ আগস্ট শুক্রবার ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম মরহুমের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তিনি বলেন- “প্রফেসর আর. আই. এম. আমিনুর রশীদ ছিলেন, একজন নিবেদিতপ্রাণ শিক্ষাবিদ ও প্রাজ্ঞ প্রশাসক। তিনি তাঁর কর্মজীবনে একজন খ্যাতিমান শিক্ষাবিদ ও দক্ষ প্রশাসক হিসেবে দেশের উচ্চশিক্ষা বিস্তারে অসামান্য অবদান রেখে গেছেন। তাঁর এই অবদান বাউবিতে স্মরণীয় হয়ে থাকবে।”তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম মরহুমের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন। এর আগে জুমা বাদ তিনি ধানমন্ডির ১২/এ রোডস্থ ‘মসজিদে তাকওয়া-তে অনুষ্ঠিত জানাজায় শরিক হন। বাউবির রেজিস্ট্রার ড. মহাঃ শফিকুল আলম, সমাজবিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুলের ডীন অধ্যাপক তানভীর আহসানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।জানাজা ও শ্রদ্ধা নিবেদন শেষে মরহুম প্রফেসর আর.আই.এম. আমিনুর রশীদকে বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি দুই পুত্র, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বাউবির সর্বস্তরের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা তাঁর মৃত্যুতে গভীরভাবে শোকাহত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর