নজমুল হক, স্টাফ রিপোর্টার গাজীপুর
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) পরিচালিত এইচএসসি প্রোগ্রামের ২০২৫ সালের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (কোড: HSC-1885) বিষয়ের স্থগিতকৃত পরীক্ষা আগামী ০৯ আগস্ট , শনিবার সকাল ৯:০০টা থেকে দুপুর ১২:০০টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।উল্লেখ্য, পূর্বনির্ধারিত ১৮ জুলাই অনুষ্ঠিতব্য উক্ত পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছিল। অন্যান্য পরীক্ষার সময়সূচি অপরিবর্তিত থাকবে।বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষার্থীদের নির্ধারিত তারিখ ও সময়ে পরীক্ষায় অংশগ্রহণের জন্য যথাযথ প্রস্তুতি গ্রহণের অনুরোধ জানিয়েছে। পরীক্ষা সংক্রান্ত যেকোনো তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.bou.ac.bd) ও আঞ্চলিক কেন্দ্র/উপ-আঞ্চলিক কেন্দ্র থেকে জানা যাবে।