বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
সংরক্ষিত নারী আসনে আলোচনায় আছেন নাসিমা আক্তার ( শিমু )  ব্রিতে কর্মজীবী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কয়রায় আগুনে পুড়ে গেছে প্রতিবন্ধি আছিয়ার বসতবাড়ি সহ সহায় সম্পদ  শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর পক্ষ থেকে মাওনা চৌরাস্তা ছিন্নমূলদের মাঝে ইফতার বিতরণ মোংলায় লাইসেন্স ও মূল্য তালিকা না থাকায় ৭ দোকানীকে ৩১ হাজার টাকা জরিমানা  ভেড়ামারায় সিএনজি–কাঁকড়া ট্রলি সংঘর্ষে নিহত ১ ভেড়ামারা উপজেলা প্রশাসন কর্তৃক বাজার মনিটরিং, জরিমানা আদায় বন্যপ্রাণী রক্ষায় জরুরি পদক্ষেপ গ্রহণে পরিবেশ প্রতিমন্ত্রীর কাছে ধরা’র স্মারকলিপি  রংপুরের ডিসির সাথে ছয়টি আসনের নবনির্বাচিত এমপির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত আইটিইউ-এর লক্ষ্যমাত্রা ছাড়িয়ে বিশ্বের ১৭ কোটি মানুষকে সংযুক্ত করেছে হুয়াওয়ে

বাউবির ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন : দক্ষ মানবসম্পদ গড়াই বাউবির লক্ষ্য” -বাউবি উপাচার্য

নজমুল হক, স্টাফ রিপোর্টার গাজীপুর / ৭৩ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, অক্টোবর ২১, ২০২৫, ৫:০১ অপরাহ্ণ

নজমুল হক, স্টাফ রিপোর্টার গাজীপুর

 

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বিশ্ববিদ্যালয় দিবস-২০২৫২১ অক্টোবর মঙ্গলবার গাজীপুর ক্যাম্পাসে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে পালিত হয়েছে। দিনব্যাপী নানা বর্ণাঢ্য কর্মসূচি ও অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।সকাল ৯টায় জাতীয় পতাকা ও বাউবি পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। তাঁর সঙ্গে প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন, প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সাঈদ ফেরদৌস, ট্রেজারার, রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। পরে শান্তির প্রতীক সাদা পায়রা ও রঙিন বেলুন উড়িয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পতাকা উত্তোলন শেষে উপাচার্যের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত স্মারক “জুলাই জাগরণী”-তে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুষ্পার্ঘ্য অর্পণ ও তাঁদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। পরবর্তীতে ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ডসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য আনন্দ র‍্যালি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে।

 

এরপর কেন্দ্রীয় সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয় ‘বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়: দ্যুতিময় এক বছর’ শীর্ষক প্রামাণ্যচিত্র প্রদর্শন ও আলোচনা সভা। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। উপাচার্য তাঁর বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. এম. শমসের আলী ও তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদান শ্রদ্ধাভরে স্মরণ করে বলেন, “বাউবি প্রতিষ্ঠার মূল লক্ষ্য হলো অবহেলিত ও কর্মজীবী জনগোষ্ঠীর মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া। এখন আমরা সেই লক্ষ্য পূরণের পথে আরও দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছি।” তিনি বলেন, “বিশ্ববিদ্যালয় কেবল সার্টিফিকেট বিতরণের কেন্দ্র নয়, এটি জ্ঞান ও দক্ষ মানবসম্পদ তৈরির প্রতিষ্ঠান।” তিনি আরও জানান, সেশনজট নিরসন, নকলমুক্ত পরীক্ষার পরিবেশ, ফলাফল ও নাম সংশোধন প্রক্রিয়ার গতি বৃদ্ধি এবং প্রশাসনিক কাঠামোয় গতিশীলতা আনতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের কর্মসংস্থানযোগ্য করে তুলতে নতুন দক্ষতাভিত্তিক প্রোগ্রাম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।বিশেষ অতিথি হিসেবে প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন প্রয়াত অধ্যাপক সমসের আলীর অবদান স্মরণ করে বলেন, “বাউবি পরিবার আন্তরিকতা ও সহযোগিতার মাধ্যমে একটি ইতিবাচক পরিবেশ গড়ে তুলেছে, যা ভবিষ্যতে প্রতিষ্ঠানটিকে বিশ্বমানের শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করবে।”বিশেষ অতিথি হিসেবে প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সাঈদ ফেরদৌস পিএইচডি বলেন, “গর্বের পাশাপাশি আত্মসমালোচনাও উন্নয়নের অন্যতম চালিকা শক্তি। দায়িত্ববোধ ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সীমাবদ্ধতা কাটিয়ে বাউবিকে আরও এগিয়ে নেওয়া সম্ভব।”সভাপতির বক্তব্যে ট্রেজারার অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাঃ শামীম বলেন, “কর্মজীবী ও বঞ্চিত জনগোষ্ঠীর শিক্ষার সুযোগ সৃষ্টির লক্ষ্যেই বাউবি প্রতিষ্ঠিত হয়েছে। দক্ষতানির্ভর ও ভোকেশনাল শিক্ষার প্রসারে বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।” তিনি প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। স্বাগত বক্তব্যে রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক মোঃ আনিছুর রহমান বলেন, “প্রশাসনিক কাঠামোর পুনর্বিন্যাস ও জনবলের সুষম বণ্টনের মাধ্যমে বাউবির কার্যক্রম আরও গতিশীল হয়েছে। পরীক্ষায় নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ নেওয়ায় একাডেমিক কার্যক্রমে স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি পেয়েছে।”অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তথ্য ও গণসংযোগ বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জনাব মোঃ খালেকুজ্জামান খান।একইসঙ্গে দেশের সকল আঞ্চলিক এবং উপ-আঞ্চলিক কেন্দ্রেও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বিশ্ববিদ্যালয় দিবস-২০২৫ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর