শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০১:৪৫ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
উৎসবমুখর পরিবেশে ডুয়েটে মেকানিক্যাল ডে- ২০২৫ অনুষ্ঠিত রাবির চারুকলা অনুষদের শিক্ষক নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ রংপুরে বিজয়ের মাসে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীকে হত্যা মামলায় আটক ১ গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত কোনাবাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২০গোডাউন পুড়ে ছাই ব্যাপক ক্ষয়ক্ষতি  ব্রি বিজ্ঞানী সমিতির নির্বাচনে ড. ইব্রাহিম সভাপতি ও ড. হাবিবুর সাধারণ সম্পাদক নির্বাচিত বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় মোংলায় দোয়া মাহফিল শক্তিশালী ব্যাটারি ও রিভার্স চার্জিং সক্ষমতা নিয়ে এলো রিয়েলমি সি৮৫ ভেড়ামারা সরকারি কলেজের উদ্যোগে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ রংপুর বিভাগীয় ইজতেমায় ঠান্ডাজনিত কারনে ২ মুসল্লির মৃত্যু

বাউবি ও রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর

নজমুল হক, স্টাফ রিপোর্টার গাজীপুর / ৬০ টাইম ভিউ
আপডেট : রবিবার, মে ২৫, ২০২৫, ৬:৪৬ অপরাহ্ণ

নজমুল হক, স্টাফ রিপোর্টার গাজীপুরঃ

 

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয় মধ্যে ২৫ মে রবিবারঢাকার উত্তরায় অবস্থিত রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে এক ঐতিহাসিক সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। এই সমঝোতার মূল লক্ষ্য হচ্ছে ‘টিভি ও ভিজ্যুয়াল মিডিয়া: প্রোডাকশন-মেকিং প্রসেস’ শীর্ষক একটি স্নাতক পর্যায়ের বিশেষায়িত কোর্স পরিচালনার পাশাপাশি উভয় প্রতিষ্ঠানের মিডিয়া ও যোগাযোগ ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি, একাডেমিক ও পেশাগত ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা নিশ্চিতকরণ এবং মিডিয়া এক্সপার্টদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়।

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয় এর যৌথ উদ্যোগে আয়োজিত এই স্বাক্ষর অনুষ্ঠানে বাউবির উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম এবং রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সৈয়দ মোহাম্মদ শাহেদ উপস্থিত ছিলেন। অন্যান্যদের মধ্যে বাউবির উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন, উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর সাঈদ ফেরদৌস সহ উভয় প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা ও মিডিয়া বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পক্ষে রেজিস্ট্রার ড. মহাঃ শফিকুল আলম এবং রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. লে. কর্নেল মাহমুদ উল আলম (অব.) স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। তিনি বলেন, “এই সমঝোতা স্মারক স্বাক্ষরের মধ্য দিয়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে এক নতুন দিগন্তের সূচনা হলো। মিডিয়া ও যোগাযোগ ক্ষেত্রে যুগোপযোগী দক্ষতা অর্জনে এটি কার্যকর অবদান রাখবে। এই সমঝোতা স্মারকের আওতায় দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও মিডিয়া পেশাজীবীদের মধ্যে নিয়মিত প্রশিক্ষণ, কর্মশালা, গবেষণা সহযোগিতা এবং যৌথ উদ্যোগে মিডিয়া প্রকল্প বাস্তবায়নের সুযোগ তৈরি হবে। পাশাপাশি, শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশিপ ও হাতে-কলমে প্রশিক্ষণের সুযোগ সৃষ্টির মাধ্যমে তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতেও এই উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে”।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর