নজমুল হক, স্টাফ রিপোর্টার গাজীপুর
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের গাজীপুরস্থ মূল ক্যাম্পাসে মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫ তারিখ সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত দিনব্যাপী “বিনামূল্যে চক্ষু পরীক্ষা ক্যাম্পেইন” অনুষ্ঠিত হয়। ঢাকা আই কেয়ার হসপিটাল, উত্তরা-এর উদ্যোগে ও ব্যবস্থাপনায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সম্মেলন ও প্রশিক্ষণ কেন্দ্রে এই ক্যাম্পেইনটি আয়োজিত হয়।ক্যাম্পেইনে বিশ্ববিদ্যালয়ের সিনিয়র মেডিকেল অফিসার ডাঃ ফারজানা আলম এর সার্বিক তত্ত্বাবধানে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ বিনামূল্যে চক্ষু পরীক্ষার সুযোগ গ্রহণ করেন। ক্যাম্পেইনে অংশগ্রহণকারীদের চোখের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে প্রাথমিক পরামর্শ ও চিকিৎসা প্রদান করা হয়। চক্ষু স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরণের উদ্যোগ অংশগ্রহণকারীদের মাঝে যথেষ্ট সাড়া ফেলেছে। ভবিষ্যতেও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এ ধরণের স্বাস্থ্যসেবা কার্যক্রম অব্যাহত রাখবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশাবাদ ব্যক্ত করেন।