বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ১১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
দেশের বাজারে বিক্রি শুরু অপো এ৬ ইভি খাতে দক্ষতা বাড়াতে এনইভি মেকানিক ট্রেনিং প্রোগ্রাম চালু করল বিওয়াইডি শিক্ষা প্রতিষ্ঠানে অতীতের মত দলাদলি আর চলবে না – ভিসি জাতীয় বিশ্ববিদ্যালয় শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা আইনজীবি শিক্ষক এবং বিভিন্ন পেশার ৫২ জন বিশিষ্ট ব্যক্তি বিএনপিতে যোগদান কালীগঞ্জে আলোর পথ ফাউন্ডেশন ফুটবল টুনামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত  সাপাহার জবই বিল অতিথি পাখির কলতানে মুখরিত বাউবিতে চালু হলো ‘স্কুল অব ল’ডীনের দায়িত্ব পেলেন ড. নাহিদ ফেরদৌসী শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতে দুদকের অভিযান  হুয়াওয়ের কর্মী ও তাঁদের পরিবার নিয়ে আয়োজিত হলো ‘স্পোর্টস অ্যান্ড ফ্যমিলি ডে ২০২৫’ উলিপুর উপজেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ এর কমিটি গঠন-

বাউবি সিলেট আঞ্চলিক কেন্দ্রে “শিক্ষার্থী সেবা ও গুণগতমান নিশ্চিতকরণ” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

নজমুল হক, স্টাফ রিপোর্টার গাজীপুর / ৭৯ টাইম ভিউ
আপডেট : সোমবার, মে ২৬, ২০২৫, ২:৩৫ অপরাহ্ণ

নজমুল হক, গাজীপুরঃ

 

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম এর প্রত্যক্ষ নির্দেশনা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি)-এর আয়োজনে গতকাল ২৫ মে রবিবার সিলেট আঞ্চলিক কেন্দ্রে “শিক্ষার্থী সেবা সহজীকরণ ও সেবার গুণগতমান নিশ্চিতকরণ” বিষয়ক ৪র্থ ব্যাচের এক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি এর পরিচালক অধ্যাপক ড. মোঃ সিরাজুল ইসলাম। অনুষ্ঠান প্রধান অতিথি ও মূখ্য আলোচক এর বক্তব্যে তিনি বলেন, “বাউবি সাধারণ বিশ্ববিদ্যালয়ের মত শুধুমাত্র যোগ্যতা সম্পন্ন শিক্ষার্থীদের নিয়ে শিক্ষা কার্যক্রম পরিচালনা করেনা। বরং যোগ্য শিক্ষার্থীদের পাশা-পাশি সমগ্র দেশের অবহেলিত, ঝরে পরা এবং অদক্ষ শিক্ষার্থীদের নিয়ে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে দেশের সামগ্রীক শিক্ষা ব্যবস্থায় বিশাল অবদান রাখছেন। একটি ছাতার নিচে সমগ্র দেশে শিক্ষা কার্যক্রম ছড়িয়ে দিয়ে বাউবি ঘরে ঘরে শিক্ষার আলো পৌঁছে দিচ্ছে। তাই বাউবি’র কর্মকর্তা-কর্মচারীদের শিক্ষার্থীদের প্রতি অধিকতর মানবিক, দায়িত্বশীল ভুমিকা রাখার পাশা-পাশি শিক্ষার মান নিশ্চিতকরণ এবং শিক্ষার্থী সেবা সহজীকরণে অবদান রাখতে সক্ষম হবে। এছাড়াও কর্মশালায় শিক্ষার্থীদের সেবাদান প্রক্রিয়া আরও উন্নত, সময়োপযোগী ও কার্যকর করার উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন, এই ধরনের প্রশিক্ষণ কর্মশালা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সেবার মান আরও বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কর্মশালায় সভাপতিত্ব করেন, সিলেট আঞ্চলিক কেন্দ্রের আঞ্চলিক পরিচালক জনাব মোঃ মোকছেদার রহমান। তিনি বলেন, ” আমি অত্যন্ত আশাবাদী যে, এই ধরনের প্রশিক্ষণ কর্মশালা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সেবার মান আরও বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে”।

 

বিশেষ অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য রাখেন, বাউবি’র আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মামুনুর রশীদ। তিনি বলেন, ” সারা দেশব্যাপী প্রতিষ্ঠিত এই মেগা বিশ্ববিদ্যালয়-কে শিক্ষার্থী বান্ধব বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য বাউবি’র সকল কর্মকর্তা-কর্মচারীকে হতে হবে যোগ্য এবং দক্ষ, একই সাথে থাকতে হবে শিক্ষার্থীদের সেবা প্রদানের জন্য আন্তরিকতা। সিলেট আঞ্চলিক কেন্দ্রের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক জনাব মিজবাহ উদ্দিন এর পরিচালনায় উক্ত আঞ্চলিক কেন্দ্রসহ এর আওতাধীন ৪ টি উপ-আঞ্চলিক কেন্দ্রের মোট ২৮ জন কর্মকর্তা-কর্মচারী উক্ত কর্মশালায় অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর