শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে জনচলাচলের রাস্তা কেটে দখলের অভিযোগ, চরম ভোগান্তিতে এলাকাবাসী উপজেলা  প্রেসক্লাব,গোমস্তাপুরের বার্ষিক পারিবারিক মিলন মেলা রংপুরে অজ্ঞান অবস্থায় স্বতন্ত্র প্রার্থী উদ্ধার কোনাবাড়ীতে বাসাবাড়ি ও সিলেন্ডার বিস্ফোরণে পিক-আপে আগুন শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাইয়ের মূল হোতা জাহাঙ্গীর গ্রেপ্তার: এলাকায় মিষ্টি বিতরণ কোনাবাড়ীতে আবাসিক হোটেলে অভিযান নারী পুরুষসহ আটক-৭  গাজীপুরে পুলিশের সাঁড়াশি অভিযানে অস্ত্রসহ একাধিক অপরাধী গ্রেপ্তার ভেড়ামারা থেকে হারিয়ে যাচ্ছে নানা প্রজাতির পাখি কুড়িগ্রামে গণঅভ্যুত্থানের যোদ্ধাকে ছাত্রলীগ ট্যাগ দিয়ে আটক চট্টগ্রামে ধর্ম উজ্জ্বল ঐক্য পরিষদের ৩য় বার্ষিকী ও মহতি পুণ্যানুষ্ঠান সম্পন্ন

বাগেরহাটে এইচএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে বাউবি উপাচার্য 

নজমুল হক, স্টাফ রিপোর্টার গাজীপুর / ১০৬ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, আগস্ট ১, ২০২৫, ৫:১৮ অপরাহ্ণ

নজমুল হক, স্টাফ রিপোর্টার গাজীপুর

 

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) পরিচালিত এইচএসসি প্রোগ্রামের ২০২৫ সালের পরীক্ষা শুক্রবার (০১ আগস্ট) সকাল ও বিকালের দুই শিফটে সারা দেশে একযোগে অনুষ্ঠিত হয়।

এই উপলক্ষে আজ বাগেরহাট জেলার খানজাহান আলী ডিগ্রি কলেজে অবস্থিত বাউবির পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

পরিদর্শনকালে উপাচার্য পরীক্ষার পরিবেশ, শিক্ষার্থীদের উপস্থিতি ও কেন্দ্রের সার্বিক ব্যবস্থাপনা প্রত্যক্ষ করেন। তিনি সুশৃঙ্খল ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণে সন্তোষ প্রকাশ করেন এবং কেন্দ্র সমন্বয়কারী, পরিদর্শকবৃন্দ ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিক প্রচেষ্টার জন্য ধন্যবাদ জানান। এসময় উপাচার্য বলেন, “দেশব্যাপী শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এইচএসসি পর্যায়ে শিক্ষার্থীদের গুণগত শিক্ষা এবং ন্যায়সঙ্গত মূল্যায়ন নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে দায়িত্ব পালন করছি। সুষ্ঠু ও নিরপেক্ষ পরীক্ষা ব্যবস্থাপনায় বাউবি সবসময় তৎপর রয়েছে।”পরিদর্শন শেষে তিনি পরীক্ষার সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন এবং স্থানীয় প্রশাসন, কলেজ কর্তৃপক্ষ ও বাউবির মাঠপর্যায়ের কর্মকর্তাদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরিদর্শনকালে উপাচার্যের সঙ্গে উপস্থিত ছিলেন, বাউবির বাগেরহাট উপ-আঞ্চলিক কেন্দ্রের যুগ্ম-আঞ্চলিক পরিচালক মোঃ আব্দুল হান্নান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর