বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
ফেসবুকে অপপ্রচারের শিকার বিএনপি প্রার্থী-জামায়াত নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি শ্রীপুরে বন্ধ নোমান টেক্সটাইল মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড; সংবাদ সংগ্রহে বাধা, ম্যানেজারের নীরবতা সৈয়দপুর বিমানবন্দরে ৫০ লাখ টাকাসহ জামায়াতের আমির গ্রেফতার শ্রীপুরে নির্বাচনের ছুটি নিয়ে শ্রমিকদের উদাসীনতা: ভোট দিতে না গিয়ে ঘুরছেন পথে-ঘাটে গাজীপুর-৩ আসনে স্বতন্ত্রের ‘ঘোড়া’র জয়জয়কার: অভিজ্ঞতার পাল্লায় ভারী হচ্ছে মিলনের জনসমর্থন লালমনিরহাট -২ আসনে বিজয়ের মালা আসতে পারে স্বতন্ত্র প্রার্থী জনাব মমতাজ আলী শান্তর কাছে রংপুর—৪ (কাউনিয়া—পীরগাছা) জাপা—এনসিপি মুখোমুখি পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী বগুড়ার শেরপুরে সরকারি হাসপাতালে ৩ বছরের শিশুসহ দম্পতিকে মারধর ! শেরপুর উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করলেন ভুক্তভোগী  রংপুর বিভাগের বিভিন্ন জেলায় যৌথ বাহিনীর বিশেষ মহড়া ও টহল কার্যক্রম অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬: গাজীপুর সিটি করপোরেশনে ৪০০ ভোটকেন্দ্রে পরিচ্ছন্নতা ও নিরাপত্তা জোরদার, ২৭১ কেন্দ্রে সিসি ক্যামেরা

বাঘাতে স্মরণকালের বড় ফেন্সিডিলের চালান আটক

রিপোর্টারের নাম / ৩৭৮ টাইম ভিউ
আপডেট : বুধবার, জুলাই ৫, ২০২৩, ৩:১৪ অপরাহ্ণ

লিয়াকত হোসেন রাজশাহী:

 

হেরোইন এবং গাঁজা উদ্ধারের রেকর্ডের রেশ কাটতে না কাটতেই স্মরণকালের বড় ফেন্সিডিলের চালান আটক করেছে রাজশাহী জেলা পুলিশ গোয়েন্দা শাখার একটি অপারেশন দল।
৫ই জুলাই রাত ৩.৩০ মিনিটের সময় বাঘা উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের আলাইপুর গ্রামে জামালের আম বাগানে ভারত থেকে পাচার করে আনা ৭৪৩ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলো মোঃ চপল আলী (৩৫)।সে বাঘা উপজেলার আলাইপুর গ্রামের মৃত খামেদ মন্ডলের ছেলে।
অপর জন হলো মোঃ জামরুল শেখ (৩৪),সে ভারতের মুর্শিদাবাদ জেলার সাগরপাড়া থানাধীন কাগমারি এলাকার মৃত নুজবার শেখের ছেলে।

 

পুলিশ সুত্রে যানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন বিপিএম বার এর নির্দেশনায় জেলা ডিবির এসআই ইনামুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে মাদকসহ দুই ব্যক্তিকে আটক করে ।

 

আটক ভারতীয় নাগরিক জামরুল গত রাতেই এই পরিমান ফেন্সিডিল পদ্মা নদী পাড়ি দিয়ে বাংলাদেশে নিয়ে আসে।

 

জামরুল জিজ্ঞাসাবাদে আরও জানায় এর আগেও সে অসংখ্যবার এমন বড় বড় চালান বাংলাদেশে এনেছে। সে আরও জানায় বর্ষাকালে নদীতে পর্যাপ্ত পানি থাকায় ফেন্সিডিল আনা সুবিধা হয়। সে ফেন্সিডিলের বস্তা টিউবের সাথে বেঁধে সাঁতরে নদী পাড়ি দেয়। জিজ্ঞাসাবাদে অপর আসামি চপল জানায় সেও দীর্ঘদিন ধরে ফেন্সিডিলের ব্যবসা করে আসছে।

সে বাঘা থানার তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। তার নামে বাঘা থানায় ৫টি মাদক এবং বিশেষ ক্ষমতা আইনের মামলা রয়েছে।এ ঘটনায় বাঘা থানায় মামলা দায়ের করা হয়েছে৷


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর