স্টাফ রিপোর্টার,মো: রেজাউল হক, কুড়িগ্রাম
রাজারহাট উপজেলার নাজিমখান ইউপির বাছড়া আজিজিয়া আলিম মাদ্রাসার প্রধান শিক্ষক সম্মানিত অধ্যক্ষ আলহাজ্ব মোঃ মোস্তাফিজুর রহমান সাহেব এর অবসর জনিত বিদায়ী সংবর্ধনা উপলক্ষে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর ২০২৫ইং) দুপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি: জনাব মুহঃ মাহতাব হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার। বিশেষ অতিথি: জনাব মাওঃ মুহাঃ আব্দুল হাই, অধ্যক্ষ, রাজারহাট কামিল মাদরাসা। সভাপতিত্ব করেন: জনাব সাইফুর রহমান মন্ডল, সভাপতি, বাছড়া আজিজিয়া আলিম মাদ্রাসা।
এসময় জানা গেছে, বৃহস্পতিবার ছিল প্রধান শিক্ষক সম্মানিত অধ্যক্ষ আলহাজ্ব মোঃ মোস্তাফিজুর রহমান সাহেব চাকরি জীবনের শেষ কর্মদিবস। তাকে বিদায় জানাতে সাজানো হয় মাদ্রাসার প্রাঙ্গণ। আলোচনা সভা ও সম্মাননা দেওয়া শেষে প্রিয় শিক্ষককে কর্মস্থল থেকে নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হয় প্রাইভেট কার গাড়িতে। তার সাথে ছিলেন শিক্ষার্থী, সহকর্মী এবং এলাকাবাসী।