রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
দল নয়. পরিচয় নয় ন্যায়বিচারের পক্ষে দাঁড়ানোই আমার একমাত্র লক্ষ্য ডা. মোতাছিম বিল্লাহ আলম শ্রীপুরে সংবাদকর্মীর বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ভেড়ামারায় নির্বাচন পরবর্তী বিএনপি’র দু’গ্রুপের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন ও মানববন্ধন  কোনাবাড়ীতে ধানের শীষে ভোট দেওয়ায় ভাড়াটিয়া দম্পতির উপর হামলার অভিযোগ তিস্তা বাচাই আন্দোলনের মুখ্য সমন্বয়ক দুলু নির্বাচিত হওয়ায় তিস্তাপাড়ের মানুষ উচ্ছ্বাস প্রকাশ ভেড়ামারায় অতর্কিত হামলায় প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত  বসন্ত-ভালোবাসা দিবস ঘিরে ফুলের দোকানে ভিড় নবনির্বাচিত এমপি প্রতিদ্বন্দ্বী পরাজিত প্রার্থী কে ফুলেল শুভেচ্ছা  ফুলে ফুলে সেজেছে বসন্ত যোগ্য পিতার উত্তরসূরি রাফসান ইসলাম: আবুল কালামের বিজয়ে নেপথ্য ভূমিকা

বাজারে বিক্রি করতে আনা সুন্ধী কচ্ছপ উদ্ধার

রিপোর্টারের নাম / ১৫৬ টাইম ভিউ
আপডেট : বুধবার, ফেব্রুয়ারি ১, ২০২৩, ৮:১৭ পূর্বাহ্ণ

বায়জিদ হোসেন, মোংলা :

মোংলার জিউধারা বাজারে বিক্রি করতে না একটি সুন্ধী প্রজাতির কচ্ছপ উদ্ধার করেছে বনবিভাগ। বুধবার সকালে উদ্ধার হওয়া কচ্ছপটি বনের পুকুরে অবমুক্ত করা হয়েছে।

সুন্দরবন পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জের জিউধারা ষ্টেশন কর্মকর্তা মোঃ শাহজাহান জানান, উপজেলার সুন্দরবন ইউনিয়নের বাজিকরখন্ড বাজারে বুধবার সকাল ৯টার দিকে বিরল প্রজাতির একটি সুন্ধী কচ্ছপ বিক্রি করতে আনেন এক পাচারকারী। পরে বন পাহারাদার সদস্যদের দেয়া খবরের ভিত্তিতে সকাল সাড়ে ৯টার দিকে সেখানে অভিযান চালিয়ে কচ্ছপটি উদ্ধার করা হয়। বনবিভাগের সদস্যদের দেখা মাত্র ওই পাচারকারী ব্যাগে কচ্ছপটি ফেলে রেখে লোকজনের ভিড়ে পালিয়ে যায়।

উদ্ধার হওয়া মিঠা পানির বিরল প্রজাতির এ কচ্ছপটির ওজন ১কেজি। নারী এ কচ্ছপটির ডিম দেয়ার অবস্থা দেখতে পেয়ে সেটিকে জিউধারা ষ্টেশন অফিসের পুকুরে অবমুক্ত করা হয়েছে। তিনি বলেন, এর আগে গত নভেম্বর মাসের শেষ দিকে জিউধারার সোমাদ্দারখালী এলাকা থেকে আরো একটি সুন্ধী প্রজাতির কচ্ছপ উদ্ধার করা হয়েছিলো। সেটি তখন সুন্দরবনে অবমুক্ত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর