বাজিতপুর সংবাদদাতাঃ
কিশোরগঞ্জের বাজিতপুরে ১ নলা বন্ধুক সহ যুবদল বাজিতপুর উপজেলা যুবদল আহ্বায়ক এম আবু আবুল খায়ের কে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী পুলিশ সুত্রে জানাযায়, মঙ্গলবার দিবাগত রাতে সেনাবাহিনী অভিযান চালিয়ে হিলচিয়া ইউনিয়নের খনারচর গ্রামের নিজবাড়ি থেকে ১ টি ১ নলা বন্ধুক সহ তাকে আটক করে বাজিতপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে। এলাকাবাসি সূত্রে জানাযায় আটককৃত এম আবুল খায়ের বাজিতপুর উপজেলা যুবদলের আহবায়ক । এ বিষয়ে বাজিতপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মুরাদ হোসেন বলেন, সেনাবাহিনী অভিযান চালিয়ে এম আবুল খায়ের কে ১ টি ১ নলা বন্ধুক সহ আটক করেছে । এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।