রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
বগুড়ার শেরপুরে দায়িত্ব পালনকালে ট্রাকচাপায় ফায়ার ফাইটার নিহত, পৃথক দুর্ঘটনায় গুরুতর আহত ২   একুশের চেতনা ছড়িয়ে দিতে অপোর ‘২১-এর চেতনায় ২১ টাকায় ফোন’ ক্যাম্পেইন চালু ভেড়ামারায় দোকানে ভাঙরচুর, লুটপাট ও মিথ্যা মামলা করার দাবিতে প্রতিবাদ ও মানববন্ধন  রংপুর ৩, ৪ ও ৬ আসনের পরাজিত বিএনপির প্রার্থীরা নেতাকর্মীদের নিয়ে ডিসি অফিস ঘেরাও ভোট গননার দাবিতে শ্রীপুরের রাজনীতিতে আস্থার নাম: বিল্লাল হোসেন বেপারী কাশিমপুরে নির্মানের পরে ধসে পড়ল প্রায় ৩০ মিটার সড়ক দল নয়. পরিচয় নয় ন্যায়বিচারের পক্ষে দাঁড়ানোই আমার একমাত্র লক্ষ্য ডা. মোতাছিম বিল্লাহ আলম শ্রীপুরে সংবাদকর্মীর বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ভেড়ামারায় নির্বাচন পরবর্তী বিএনপি’র দু’গ্রুপের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন ও মানববন্ধন  কোনাবাড়ীতে ধানের শীষে ভোট দেওয়ায় ভাড়াটিয়া দম্পতির উপর হামলার অভিযোগ

বাজিতপুরে হাত পা বাঁধা অবস্থায় কৃষকের মরদেহ উদ্ধার 

রিপোর্টারের নাম / ১১৮ টাইম ভিউ
আপডেট : রবিবার, অক্টোবর ২০, ২০২৪, ১০:২৭ অপরাহ্ণ

বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

 

কিশোরগঞ্জের বাজিতপুরে কৃষিজমি থেকে হাত পা বাঁধা অবস্থায় এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার পিরিজপুর ইউনিয়নের সুলতানপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।

জানা যায়, নিবু (৬০) মিয়া, পিতা মৃত সুন্দর আলী গতকাল সন্ধ্যায় স্থানীয় বাজার থেকে আসার পর তার আর খবর পায়নি পরিবার। অনেক খোঁজাখুজি করার পর রাত ১০ টার দিকে পার্শ্ববর্তী এক কৃষি জমিতে তার মরদেহের সন্ধান পাওয়া যায়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ফসলের জমির মাঝখানে হাত পা বাঁধা অবস্থায় তার মরদেহ পরে আছে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, নিবু মিয়া সহজ সরল মানুষ। কৃষিকাজ করতেন। তার চার ছেলে ও দুই মেয়ে। কারো সাথে কোনো ঝামেলা আছে কি না তা জানতে চাইলে তার মেয়ে বলেন, আমি এ বিষয়ে কিছু জানিনা। আমার ভাইয়েরা জানে।

তবে বাড়ি ভর্তি প্রচুর মানুষ ও পরিবারের সদস্যদের মানসিক অবস্থা খারাপ থাকার কারনে বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে বাজিতপুর থানার ওসি মুরাদ হোসেন বলেন, আমরা তদন্ত করছি। প্রকৃত রহস্য পরে জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর