শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০১:০০ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
ব্রি বিজ্ঞানী সমিতির নির্বাচনে ড. ইব্রাহিম সভাপতি ও ড. হাবিবুর সাধারণ সম্পাদক নির্বাচিত বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় মোংলায় দোয়া মাহফিল শক্তিশালী ব্যাটারি ও রিভার্স চার্জিং সক্ষমতা নিয়ে এলো রিয়েলমি সি৮৫ ভেড়ামারা সরকারি কলেজের উদ্যোগে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ রংপুর বিভাগীয় ইজতেমায় ঠান্ডাজনিত কারনে ২ মুসল্লির মৃত্যু দেশটা ধংস হোক দশম গ্রেডের দাবিতে মধুপুরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি নওরোজ পত্রিকার সম্পাদক শামসুল হক দুররানীর নিঃশর্ত মুক্তির দাবিতে টঙ্গীতে মানববন্ধন দেশের বাজারে বিক্রি শুরু অপো এ৬ ইভি খাতে দক্ষতা বাড়াতে এনইভি মেকানিক ট্রেনিং প্রোগ্রাম চালু করল বিওয়াইডি

বাঞ্ছারামপুরে কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত আলেমদের পদচারণায় মুখরিত এলাকা

রিপোর্টারের নাম / ১০২ টাইম ভিউ
আপডেট : রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫, ৭:৩৩ অপরাহ্ণ

মো:হাফিজুর রহমান

 

উৎসবমুখর পরিবেশে প্রথমবারের মতো ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে অনুষ্ঠিত হয়েছে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা ২০২৫।

আজ (১৮ জানুয়ারি) শনিবার সকাল থেকে মধ্যরাত ব্যাপী বাঞ্ছারামপুর উপজেলার দরিকান্দি ইউনিয়নের ইমামনগর জামিয়া ইসলামিয়ার (কওমি মাদরাসা) এর উদ্যোগে এই কুরআন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে অংশগ্রহাণকারীদের মধ্য থেকে বিজয়ীদেরকে নগদ টাকাসহ ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।

উক্ত হিফজুল কুরআন প্রতিযোগিতায় দেশের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায় থেকে জোন ভিত্তিক ১২ শতাধিক হাফেজ, মাওলানা, মুফতি ও মাদরাসার ছাত্ররা অংশগ্রহণ করেন। কোরআন প্রতিযোগিতাকে তিনটি গ্রুপে ভাগ করে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এছাড়া উপজেলা ও জেলা পর্যায়েও পুরস্কার প্রদান করা হয়। হাফেজ, মাওলানা, মুফতি,মাদরাসার ছাত্র ও ধর্মপ্রাণ মুসল্লিদের পদচারনায মুখরিত হয়ে উঠে অনুষ্ঠানস্থল।

মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট সমাজসেবক আবদুস সাত্তারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ এর সভাপতি, উস্তাযুল হুফ্ফাজ শায়েখ ক্বারী আব্দুল হক্ব।

 

তিনি বলেন, সারাদেশে হিফজুল কোরআন প্রতিযোগিতা হয় তার মধ্যে এটি অত্যন্ত সুন্দর ও ব্যতিক্রম। আল্লাহ তাআলা আমাদের এই প্রতিযোগীদেরকে কুরআনে কারিমের প্রচার প্রসারের জন্য কবুল করুক। ইমামনগর জামিয়া ইসলামিয়া কওমি মাদ্রাসার উদ্যোগে হিফজুল কোরআন প্রতিযোগিতার ধারাবাহিকতা এই কামনা করি।

 

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শায়েখ ক্বারী নাজমুল হাসান।

পবিত্র এই কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠান দেখতে প্রায় ২ হাজার ধর্মপ্রাণ মুসল্লি উপস্থিত ছিলেন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর