বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
যথাযোগ্য মর্যাদায় রংপুরে মহান বিজয় দিবস পালিত বগুড়ার শেরপুরে বিএনপির পার্টি অফিস ভাঙচুর মামলায় গ্রেপ্তার- ৪ বগুড়ার শেরপুরে নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপিত কয়রায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত রাজারহাটে নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত হয়েছে, বীর শহীদদের স্বরণে পুষ্পমাল্য অর্পণ শ্রীপুরে চকপাড়া সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ধান গবেষণা ইনস্টিটিউটে মহান বিজয় দিবস উদযাপন  ডুয়েটে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত  কয়রায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন  বগুড়ার শেরপুরের বিশিষ্ট ব্যাবসায়ী কুদু ভূইয়ার ইন্তকাল

বাবার আখের রসের দোকান থেকে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে: মোঃ আরাফাত হোসেনের অনুপ্রেরণার গল্প

রিপোর্টারের নাম / ৩৮৫ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, এপ্রিল ২৪, ২০২৫, ৭:০৯ অপরাহ্ণ

মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি

 

 

যশোরের অভয়নগর উপজেলার ধোপাদী গ্রামের এক সাধারণ পরিবারে জন্ম নেওয়া মোঃ আরাফাত হোসেন দেখিয়েছেন অসাধারণ এক সাফল্যের গল্প। পিতা মোঃ আকবার খান একজন আখের রস বিক্রেতা, আর মাতা রহিমা বেগম একজন গৃহিণী। এই সাধারণ পটভূমিতেই গড়ে উঠেছে এক সংগ্রামী শিক্ষার্থীর অবিচল মনোবল ও অধ্যবসায়ের অনন্য উদাহরণ। আরাফাত ধোপাদী মাধ্যমিক বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষায় GPA-5.00 পেয়ে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন। এরপর নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয় থেকে একইভাবে এইচএসসি পরীক্ষায়ও GPA-5.00 অর্জন করেন।

২০২৪-২৫ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষায় মাত্র ১ নম্বরের জন্য এমবিবিএস পড়ার সুযোগ হাতছাড়া হলেও থেমে যাননি আরাফাত। দুর্বলতাকে শক্তিতে পরিণত করে, কঠোর পরিশ্রম আর দৃঢ় মনোবলের মাধ্যমে কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় ৮২৫তম স্থান অর্জন করেন তিনি। এবার তার গন্তব্য — শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচার বিভাগ। স্কুল ও কলেজে পড়াশোনার পাশাপাশি বাবার আখের রসের দোকানে কাজ করতেও দেখা গেছে তাকে। অবসর সময়ে দোকানের কাজে বাবাকে সাহায্য করাই ছিল তার দৈনন্দিন জীবনের একটি অংশ। আরাফাত হোসেন আজ শুধু নিজের পরিবারের নয়, সমগ্র অভয়নগর উপজেলা তথা ধোপাদি গ্রামের গর্ব। তার এই সাফল্য প্রমাণ করে দিয়েছে—ইচ্ছা শক্তি ও পরিশ্রম থাকলে যেকোনো প্রতিকূলতাকেই জয় করা সম্ভব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর