শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
উচ্চ শিক্ষায় জ্ঞানচর্চার বর্তমান বাস্তবতা: প্রফেসর ড. মো: আবু তালেব  কাশিমপুর কারাগার থেকে কারামুক্ত হলেন সাংবাদিক আনিস আলমগীর  স্বামীর গচ্ছিত টাকা ফেরত দিতে কিডনি বিক্রির আকুতি, পাশে দাঁড়ালেন ডাঃ মোতাসিম বিল্লাহ আলম  স্লিম কমিউনিটির উদ্যোগে গাজীপুরে ইফতার মাহফিল অনুষ্ঠিত মোংলা-খুলনা মহাসড়কে দুর্ঘটনায় ১৪জন নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন গাজীপুর মহাসড়কের দুই পাশের বর্জ্য সরিয়ে সৌন্দর্যবর্ধনের আওতায় আনা হবে মোংলায় শহীদ জিয়া স্মৃতি সংঘের ইফতার ও দোয়া মাহফিল গাজীপুরে এতিম শিশুদের সাথে বিডিআরএমজিপি এফএনএফ ফাউন্ডেশনের ইফতার ও নৈশভোজ শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের ৩নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানালেন মেম্বার পদপ্রার্থী মনিরুল ইসলাম মাদবর ভিজিএফের তালিকা প্রনয়নে অনিয়মের অভিযোগে ইউপি চেয়ারম্যানের উপর হামলা

বারিতে কৃষকদের সবজি বিভাগের গবেষণা মাঠে “কৃষকদের অভিজ্ঞতা বিনিময় সফর অনুষ্ঠিত হয়েছে 

মোঃনাসির উদ্দিন গাজীপুর প্রতিনিধি / ১০৫ টাইম ভিউ
আপডেট : রবিবার, আগস্ট ১৭, ২০২৫, ৫:১৬ অপরাহ্ণ

মোঃনাসির উদ্দিন গাজীপুর জেলা প্রতিনিধি

 

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এর উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের সবজি বিভাগের আয়োজনে সবজি চাষে প্রযুক্তিগত অগ্রগতি ও কৃষকদের অংশগ্রহণমূলক গবেষণা কার্যক্রমকে এগিয়ে নিতে (১৭ আগস্ট ২০২৫ খ্রি.) সবজি বিভাগের গবেষণা মাঠে “কৃষকদের অভিজ্ঞতা বিনিময় সফর” অনুষ্ঠিত হয়েছে। এই সফরে গাজীপুর অঞ্চলের ৫০ জন টমেটো চাষি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

 

বারি’র মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা (সবজি বিভাগ) ড. একেএম কামরুজ্জামান এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারি’র পরিচালক (উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র) ড. ফারুক আহমেদ। এছাড়াও বারি’র বিভিন্ন কেন্দ্র/বিভাগের সিনিয়র বিজ্ঞানীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (সবজি বিভাগ) ড. মো. মাহবুবার রহমান সেলীম।

 

নভেম্বর ২০২২ থেকে অক্টোবর ২০২৫ পর্যন্ত বাস্তবায়িত এফএসিআই প্রকল্পের অধীনে ইতোমধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে। এই উদ্যোগে ওয়ার্ল্ড ভেজিটেবল সেন্টার (সাবেক এভিআরডিসি) থেকে ৪৩টি টমেটো জার্মপ্লাজম লাইন সংগ্রহ করা হয়। এর মধ্যে উচ্চ ফলনশীল বারি টমেটো-২২ ও বারি টমেটো-২৩ নামে দুটি জাত অবমুক্ত করা হয়েছে, যা কৃষকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। বর্তমানে ৬টি ওপেন-পলিনেটেড (ওপি) লাইন এবং ১২টি সম্ভাবনাময় হাইব্রিড লাইন পরীক্ষাধীন রয়েছে, যেগুলো থেকে সারাবছর চাষযোগ্য উন্নত টমেটো জাত নির্বাচন করা হবে। কৃষকরা এসব লাইন পর্যবেক্ষণ করে ফলন, গুণাগুণ ও বাজার সম্ভাবনা সম্পর্কে মতামত দেবেন, যা ভবিষ্যতে জাত অবমুক্তকরণে সহায়ক হবে।

 

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “উন্নত টমেটো জাত সারাবছর উৎপাদন, পুষ্টি ও কৃষকের আয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে”উক্ত গবেষণা কার্যক্রম সম্পাদিত হয় “ডেভেলপমেন্ট অব ভেজিটেবল ব্রিডিং টেকনোলজি ইন এশিয়া রিজিওন (এএফএসি আই)” শীর্ষক প্রকল্প এর আওতায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর