শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
উৎসবমুখর পরিবেশে ডুয়েটে মেকানিক্যাল ডে- ২০২৫ অনুষ্ঠিত রাবির চারুকলা অনুষদের শিক্ষক নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ রংপুরে বিজয়ের মাসে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীকে হত্যা মামলায় আটক ১ গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত কোনাবাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২০গোডাউন পুড়ে ছাই ব্যাপক ক্ষয়ক্ষতি  ব্রি বিজ্ঞানী সমিতির নির্বাচনে ড. ইব্রাহিম সভাপতি ও ড. হাবিবুর সাধারণ সম্পাদক নির্বাচিত বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় মোংলায় দোয়া মাহফিল শক্তিশালী ব্যাটারি ও রিভার্স চার্জিং সক্ষমতা নিয়ে এলো রিয়েলমি সি৮৫ ভেড়ামারা সরকারি কলেজের উদ্যোগে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ রংপুর বিভাগীয় ইজতেমায় ঠান্ডাজনিত কারনে ২ মুসল্লির মৃত্যু

বারিতে নতুন নিয়োগপ্রাপ্ত বিজ্ঞানীদের ইনডাকশন প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত  

রিপোর্টারের নাম / ১৩৯ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, মে ৩০, ২০২৪, ৯:৫২ অপরাহ্ণ

মোঃনাসির উদ্দিন গাজীপুর জেলা প্রতিনিধি

 

 

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এর প্রশিক্ষণ ও যোগাযোগ উইংয়ের উদ্যোগে ৩০ মে ২০২৪ ইনস্টিটিউট এর সেমিনার রুমে বারির নতুন নিয়োগপ্রাপ্ত বিজ্ঞানীদের জন্য মাস ব্যাপী ইনডাকশন প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। উক্ত প্রশিক্ষণে বারি’র ৬০ জন বিজ্ঞানী অংশগ্রহণ করেন।

 

“প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্ট্রিপ্রিনিউরশিপ এ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) (বারি অংগ)” শীর্ষক প্রকল্প প্রশিক্ষণে অর্থায়ন করে।

 

বারি’র মহাপরিচালক ড. দেবাশীষ সরকার এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাপনী প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের মাননীয় সচিব জনাব ওয়াহিদা আক্তার। এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয় এর যুগ্ম সচিব (গবেষণা অনুবিভাগ) জনাব রেহানা ইয়াছমিন। অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. মো. তারিকুল ইসলাম, পরিচালক (সেবা ও সরবরাহ) ড. ফেরদৌসী ইসলাম, পরিচালক (গবেষণা) ড. মো. আব্দুল্লাহ ইউছুফ আখন্দ, পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন) ড. মো. আবু হেনা ছরোয়ার জাহান, পরিচালক (মহাপরিচালক মহোদয়ের দপ্তর) ড. এম এম কামরুজ্জামান, পরিচালক (তৈলবীজ গবেষণা কেন্দ্র) ড. মো. নজরুল ইসলাম, পরিচালক (কন্দাল ফসল গবেষণা কেন্দ্র) ড. মো. মতিয়ার রহমান, পরিচালক (উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র) ড. মুন্সী রাশীদ আহমদ, পরিচালক (ডাল গবেষণা কেন্দ্র) ড. মো. ছালেহ উদ্দিন, পার্টনার প্রকল্পের পরিচালক ড. জগদীশ চন্দ্র বর্মন এবং বারি’র বিভিন্ন কেন্দ্র/বিভাগ/শাখার সিনিয়র বিজ্ঞানীবৃন্দ। উক্ত প্রশিক্ষণে কো-অর্ডিনেট এর দায়িত্ব পালন করেন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. মো. আবদুর রাজ্জাক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর