শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
উচ্চ শিক্ষায় জ্ঞানচর্চার বর্তমান বাস্তবতা: প্রফেসর ড. মো: আবু তালেব  কাশিমপুর কারাগার থেকে কারামুক্ত হলেন সাংবাদিক আনিস আলমগীর  স্বামীর গচ্ছিত টাকা ফেরত দিতে কিডনি বিক্রির আকুতি, পাশে দাঁড়ালেন ডাঃ মোতাসিম বিল্লাহ আলম  স্লিম কমিউনিটির উদ্যোগে গাজীপুরে ইফতার মাহফিল অনুষ্ঠিত মোংলা-খুলনা মহাসড়কে দুর্ঘটনায় ১৪জন নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন গাজীপুর মহাসড়কের দুই পাশের বর্জ্য সরিয়ে সৌন্দর্যবর্ধনের আওতায় আনা হবে মোংলায় শহীদ জিয়া স্মৃতি সংঘের ইফতার ও দোয়া মাহফিল গাজীপুরে এতিম শিশুদের সাথে বিডিআরএমজিপি এফএনএফ ফাউন্ডেশনের ইফতার ও নৈশভোজ শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের ৩নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানালেন মেম্বার পদপ্রার্থী মনিরুল ইসলাম মাদবর ভিজিএফের তালিকা প্রনয়নে অনিয়মের অভিযোগে ইউপি চেয়ারম্যানের উপর হামলা

বারি’তে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উদযাপিত

নজমুল হক, স্টাফ রিপোর্টার গাজীপুর / ৯২ টাইম ভিউ
আপডেট : শনিবার, ফেব্রুয়ারি ২১, ২০২৬, ৫:৪২ অপরাহ্ণ

নজমুল হক স্টাফ রিপোর্টার গাজীপুর

যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনের মধ্যে দিয়ে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এ ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উদ্যাপিত হয়েছে। একুশের প্রথম প্রহর রাত ১২:০১ মিনিটে বারি’র মহাপরিচালক ড. মুহাম্মদ আতাউর রহমান এর নেতৃত্বে, পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. রেশমা সুলতানা; পরিচালক (উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র) ড. ফারুক আহমেদ; পরিচালক (তৈলবীজ গবেষণা কেন্দ্র) ড. মো. মঞ্জুরুল কাদির; পরিচালক (কন্দাল ফসল গবেষণা কেন্দ্র) ড. মো আলতাফ হোসেন; বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, ইনস্টিটিউটের সকল স্তরের বিজ্ঞানী, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষক, শ্রমিক ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বারি’র শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করার মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। দিনের অন্যান্য কর্মসূচির মধ্যে সূর্যোদয়ের সাথে সাথে ইনস্টিটিউটের প্রধান কার্যালয়ের সামনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। এসময় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা করা হয়। পরে মহান ভাষা আন্দোলনে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। অনুষ্ঠানে বারি’র মহাপরিচালক, পরিচালকবৃন্দ, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগন, বিজ্ঞানী, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষক, শ্রমিক এবং ইনস্টিটিউটের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও দিনের কর্মসূচির অংশ হিসেবে বাদ যোহর বারি’র সকল মসজিদে ভাষা শহীদদের রুহের মাগফেরাত ও দেশের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। সন্ধ্যায় বারি’র মন্দির ও গীর্জায় বিশেষ প্রার্থনা করা হয়। এছাড়াও বারি’র মহাপরিচালকের নেতৃত্বে পরিচালকবৃন্দ, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগন, বিজ্ঞানী, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষক, শ্রমিক এবং ইনস্টিটিউটের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ নিয়ে একটি র‍্যালি অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর