সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
আমিরাতে বিরূপ পরিস্থিতির মধ্যেও প্রয়োজনীয় খাদ্য আমদানি অব্যাহত রেখেছে খুচরা বিক্রেতারা শ্রীপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু: হাসপাতাল সিলগালা করার নির্দেশ, পলাতক কর্তৃপক্ষ শ্রীপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের পলায়ন সুবর্ণচরে চলাচলের পথে বাঁধার প্রতিবাদে মানববন্ধন  গাজীপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৬ জনকে কারাদ-ড্রামট্রাকও জব্দ কবি মাহমুদুল হাসান নিজামীর মৃত্যুতে সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবারের শোক  শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর পক্ষ থেকে মাওনা চৌরাস্তা ছিন্নমূলদের মাঝে ইফতার বিতরণ ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি আব্দুল গফুরের মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্রীপুরে স্কুল ভবনে অনিয়ম-অভিযোগের সত্যতা মেলায় ভবন ভেঙে নতুন করে নির্মাণের নির্দেশ কয়রায় সুবিধা বঞ্চিত ১৬৫ বাঘ বিধবাদের মুখে হাসি ফুটাতে তুলে দেওয়া হলো ঈদ সামগ্রী

বারিতে সার্ক অঞ্চলে ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার টেকনোলজিস বিষয়ক সমাপনী কর্মশালা

রিপোর্টারের নাম / ১২২ টাইম ভিউ
আপডেট : বুধবার, এপ্রিল ২৪, ২০২৪, ৫:৫৪ অপরাহ্ণ

মোঃনাসির উদ্দিন গাজীপুর জেলা প্রতিনিধি

 

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি)- এ সার্ক এগ্রিকালচার সেন্টার এর আয়োজনে (২৪ এপ্রিল ২০২৪ খ্রি) ইনস্টিটিউটের সেমিনার কক্ষে “সার্ক অঞ্চলে ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার টেকনোলজিস বিষয়ক” সমাপনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাহী চেয়ারম্যান, বাংলাদশে কৃষি গবষেণা কাউন্সিল ড. শেখ মোহাম্মদ বখতিয়ার। এসময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বারি’র মহাপরিচালক ড. দেবাশীষ সরকার; পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. মো. তারিকুল ইসলাম, পরিচালক সার্ক এগ্রিকালচার সেন্টার ড. মো. হারুনুর রশীদ এবং রিসার্চ কো-অর্ডিনেটর, আইএফপিআরআই- এএসএআর, ড. মমতা প্রধান। পরে অনুষ্ঠানে সনদ ও উপহার বিতরণ করা হয়। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বারি’র পরিচালক (সেবা ও সরবরাহ) ড. ফেরদৌসী ইসলাম, পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন) ড. মো. আবু হেনা ছরোয়ার জাহান; পরিচালক (মহাপরিচালক মহোদয়ের দপ্তর) ড. এম এম কামরুজ্জামান, পরিচালক (উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র) ড. মুন্সী রাশীদ আহমদ, পরিচালক (কন্দাল ফসল গবেষণা কেন্দ্র) ড. মো. মতিয়ার রহমান এবং বারি’র বিভিন্ন বিভাগ/কেন্দ্রের সিনিয়র বিজ্ঞানীবৃন্দ। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপনে ছিলেন মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা (সরেজমি গবেষণা বিভাগ) ড. মো. মাজহারুল আনোয়ার। অনুষ্ঠানটি সঞ্চালন করেন ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা (সরেজমি গবেষণা বিভাগ) ড. তাসলিমা জাহান।

 

পরে প্রতিনিধি দল বারি’র বিভিন্ন গবেষণাগার ও গবেষণা মাঠ পরিদর্শন করেন এবং ইনস্টিটিউটের বর্তমান কার্যক্রম, অগ্রগতি ও সাফল্য দেখে সন্তোষ প্রকাশ করেন। উল্লেখ্য উক্ত কর্মশালা গত ২২ এপ্রিল ২০২৪ খ্রি. তারিখ হতে ব্র্যাক সিডিএম, গাজীপুরে শুরু হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর