বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
ফেসবুকে অপপ্রচারের শিকার বিএনপি প্রার্থী-জামায়াত নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি শ্রীপুরে বন্ধ নোমান টেক্সটাইল মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড; সংবাদ সংগ্রহে বাধা, ম্যানেজারের নীরবতা সৈয়দপুর বিমানবন্দরে ৫০ লাখ টাকাসহ জামায়াতের আমির গ্রেফতার শ্রীপুরে নির্বাচনের ছুটি নিয়ে শ্রমিকদের উদাসীনতা: ভোট দিতে না গিয়ে ঘুরছেন পথে-ঘাটে গাজীপুর-৩ আসনে স্বতন্ত্রের ‘ঘোড়া’র জয়জয়কার: অভিজ্ঞতার পাল্লায় ভারী হচ্ছে মিলনের জনসমর্থন লালমনিরহাট -২ আসনে বিজয়ের মালা আসতে পারে স্বতন্ত্র প্রার্থী জনাব মমতাজ আলী শান্তর কাছে রংপুর—৪ (কাউনিয়া—পীরগাছা) জাপা—এনসিপি মুখোমুখি পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী বগুড়ার শেরপুরে সরকারি হাসপাতালে ৩ বছরের শিশুসহ দম্পতিকে মারধর ! শেরপুর উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করলেন ভুক্তভোগী  রংপুর বিভাগের বিভিন্ন জেলায় যৌথ বাহিনীর বিশেষ মহড়া ও টহল কার্যক্রম অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬: গাজীপুর সিটি করপোরেশনে ৪০০ ভোটকেন্দ্রে পরিচ্ছন্নতা ও নিরাপত্তা জোরদার, ২৭১ কেন্দ্রে সিসি ক্যামেরা

বাসন থানার বিশেষ অভিযানে রাজনৈতিক মামলাসহ ৭ আসামী গ্রেফতার

মোঃনাসির উদ্দিন গাজীপুর প্রতিনিধি / ৫৪ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, জানুয়ারি ২০, ২০২৬, ৪:১৯ অপরাহ্ণ

মোঃনাসির উদ্দিন গাজীপুর প্রতিনিধি 

 

গাজীপুর মহানগরের বাসন থানা পুলিশ ২০ জানুয়ারি ২০২৬ ইং তারিখে বিশেষ অভিযান পরিচালনা করে রাজনৈতিক মামলা, সিআর ও জিআর পরোয়ানা, মাদক ও চুরি মামলার মোট ৭ জন আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ সূত্র জানায়, ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় রাজনৈতিক মামলার আসামী হিসেবে গ্রেফতার করা হয় আওয়ামী লীগের নেতা ও ছাত্রলীগ কর্মী মুহিদুল ইসলাম শিশির (২৩)-কে। তিনি ভাওয়াল বদরে আলম কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। তার পিতা আব্দুল কাদের মিয়া ও মাতা লাইলুন নাহার। তিনি বাসন থানার ইটাহাটা (মতি মার্কেট) এলাকার বাসিন্দা।

এছাড়া সিআর পরোয়ানা ভুক্ত আসামী হিসেবে গ্রেফতার করা হয়— বিক্রম শীল শর্মা ওরফে উল্লাস শর্মা (৩৬), পিতা জগবন্ধু শীল শর্মা, গাজীপুর সদর থানার নালজানী এলাকার বাসিন্দা এবং

রতন চন্দ্র সরকার (৪৫), পিতা সুরুজ মহন মন্ডল, বাসন থানার আধেপাশা এলাকার বাসিন্দা।

জিআর পরোয়ানা ভুক্ত আসামী হিসেবে গ্রেফতার করা হয়— মোঃ আল আমিন (৩০), পিতা মোঃ খাজা মিয়া, বর্তমানে বাসন থানার চান্দনা (হাজী মার্কেট) এলাকায় বসবাসরত এবং স্থায়ী ঠিকানা রংপুর জেলার পীরগঞ্জ উপজেলা।

মোঃ কাকন রহমান (২২), পিতা মোঃ জসিম উদ্দিন, বাসন থানার নলজানী (গ্রেট ওয়াল সিটি) এলাকার বাসিন্দা।

মাদক মামলার এজাহারনামীয় আসামী হিসেবে গ্রেফতার করা হয়— মোঃ আরিফুল ইসলাম স্বপন (২৬), পিতা মোঃ নূর ইসলাম, মাতা মোসাঃ শুভা খাতুন, সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার রতন কাওয়াক গ্রামের বাসিন্দা।

এছাড়া চুরি মামলার তদন্তে সন্দেহভাজন আসামী হিসেবে গ্রেফতার করা হয়— মোঃ জাহাঙ্গীর আলম (২৮), পিতা মোঃ আব্দুল মালেক, মাতা ফরিদা বেগম ওরফে নাহারী। তার স্থায়ী ঠিকানা শেরপুর সদর থানার মাঝি বাজার এবং বর্তমানে বাসন থানার টেকনগপাড়া এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

বাসন থানা পুলিশ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর