মোঃনাসির উদ্দিন গাজীপুর প্রতিনিধি
গাজীপুর মহানগরের বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে রাজনৈতিক ও বিভিন্ন মামলার ১২ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
বাসন থানা পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (০৪ জানুয়ারি ২০২৬) “ডেভিল হান্ট ফেইজ-২” কর্মসূচির অংশ হিসেবে বাসন থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে রাজনৈতিক মামলার এক আসামীসহ প্রসিকিউশন ও সিআর গ্রেফতারি পরোয়ানাভুক্ত মোট ১২ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রাজনৈতিক মামলার আসামী হলেন-মোঃ ওমর ফারুক ওরফে চঞ্চল (৩৮), পিতা-মৃত অনুকুল মিয়া। তিনি আওয়ামী লীগের রাজনৈতিক মামলার আসামী বলে পুলিশ জানিয়েছে।

এছাড়া প্রসিকিউশন মামলার আসামীরা হলেন-মোঃ বাবুল হোসেন (৪২), মোঃ মুকুল (৫০), মোঃ ফারুক মিয়া (২৮), মোঃ রাকিব মিয়া (১৬), সীমা (১৯), মোসাঃ শিল্পি ক্তার (২০), মোছাঃ ফরিদা বেগম (৩৩), মোসাঃ মাইসা (২০), আরিফ (২৫) ও রুবেল (২১)।অপরদিকে সিআর গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামী হিসেবে গ্রেফতার করা হয় আলামিনকে (পিতা- হাজী আবদার উদ্দিন)।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একাধিক মামলা রয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে সকলকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান পুলিশ কর্মকর্তারা।