মোঃনাসির উদ্দিন গাজীপুর জেলা প্রতিনিধি
গাজীপুর মহানগরের বাসন থানা পুলিশের বিশেষ সাঁড়াশি অভিযানে বিভিন্ন মামলার ১১ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি ২০২৬) দিনব্যাপী পরিচালিত এ অভিযানে রাজনৈতিক মামলা, ধর্ষণ মামলা, ডাকাতির প্রস্তুতির অভিযোগ, জিআর পরোয়ানা, প্রসিকিউশন ও রিমান্ডভুক্ত আসামিদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, রাজনৈতিক মামলার আসামি হিসেবে আওয়ামী লীগ সমর্থক মোঃ জোবায়েদ হাসান ওরফে শিমুল (২৭) কে গ্রেফতার করা হয়েছে। তিনি গাজীপুর মহানগরীর ১৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সমর্থক বলে জানা গেছে।
এছাড়া ধর্ষণ মামলার এজাহারনামীয় আসামি মোঃ বিপ্লব আল জুবায়ের মোল্লা (২৪) কে গ্রেফতার করা হয়। ডাকাতির প্রস্তুতির মামলায় সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে আলী হোসেন (৫৩) কে।
জিআর পরোয়ানা মূলে গ্রেফতার করা হয় শাকিব (৩০) নামের এক আসামিকে। প্রসিকিউশনভুক্ত মামলায় গ্রেফতার হয়েছেন খোরশেদ আলম (৩২) ও শাকিল (২২)।
অপরদিকে, রিমান্ডভুক্ত আসামি হিসেবে গ্রেফতার করা হয়েছে মোঃ মোকারম (৩১), মোঃ সজিব হোসেন (২৮), মোঃ লিটন (২৮), মোঃ ফয়সাল ভূইয়া ওরফে নাঈম (২২) এবং সবুজ (১৯)।
বাসন থানা অফিসার ইনচার্জ জানান, গ্রেফতারকৃত সকল আসামিকে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে রিমান্ডসহ মোট ১১ জনকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।