শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
উচ্চ শিক্ষায় জ্ঞানচর্চার বর্তমান বাস্তবতা: প্রফেসর ড. মো: আবু তালেব  কাশিমপুর কারাগার থেকে কারামুক্ত হলেন সাংবাদিক আনিস আলমগীর  স্বামীর গচ্ছিত টাকা ফেরত দিতে কিডনি বিক্রির আকুতি, পাশে দাঁড়ালেন ডাঃ মোতাসিম বিল্লাহ আলম  স্লিম কমিউনিটির উদ্যোগে গাজীপুরে ইফতার মাহফিল অনুষ্ঠিত মোংলা-খুলনা মহাসড়কে দুর্ঘটনায় ১৪জন নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন গাজীপুর মহাসড়কের দুই পাশের বর্জ্য সরিয়ে সৌন্দর্যবর্ধনের আওতায় আনা হবে মোংলায় শহীদ জিয়া স্মৃতি সংঘের ইফতার ও দোয়া মাহফিল গাজীপুরে এতিম শিশুদের সাথে বিডিআরএমজিপি এফএনএফ ফাউন্ডেশনের ইফতার ও নৈশভোজ শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের ৩নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানালেন মেম্বার পদপ্রার্থী মনিরুল ইসলাম মাদবর ভিজিএফের তালিকা প্রনয়নে অনিয়মের অভিযোগে ইউপি চেয়ারম্যানের উপর হামলা

বাসন ভূমি অফিসে ভ্রাম্যমাণ আদালতের অভিযান 

রিপোর্টারের নাম / ১২০ টাইম ভিউ
আপডেট : বুধবার, জুলাই ১০, ২০২৪, ১১:২৬ পূর্বাহ্ণ

মোঃ নাসির উদ্দীন গাজীপুর জেলা প্রতিনিধি

 

গাজীপুর মহানগরীর বাসন থানার বাসন ভূমি অফিসে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসক। মঙ্গলবার (৯জুলাই২৪ইং) দুপুর আড়াইটা হইতে সাড়ে তিনটা পর্যন্ত ঘন্টাব্যাপী চলা এ ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয় দালালমুক্ত সেবা নিশ্চিত করার লক্ষ্যে।

 

এই ভ্রাম্যমাণ আদালতে গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলামের নেতৃত্বে জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাদের সাথে নিয়ে পরিচালিত এ ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কোনও দালালকে আটক করা যায়নি।

 

জানা যায় আদালত পরিচালনার খবর পূর্বেই জানতে পেরে দৌড়ে পালিয়ে যায় কথিত দালালরা। এসময় একজন সাদা পাঞ্জাবী পরিহিত লোক দৌড়ে পালাবার সময় নজর কারে জেলা প্রশাসকের, কথা মতো দৌড়ে তার পিছু নেয় আদালতকে সহায়তাকারি এক পুলিশ সদস্য। তবে এ যাত্রায় পালিয়ে যেতে সক্ষম হয় ওই লোক।

 

এসময় ভূমি অফিসে সেবা নিতে আসা অন্যান্য সেবা গ্রহীতাদের খোঁজখবর নেন জেলা প্রশাসক। পরে দীর্ঘসময় অফিসের কার্যক্রম পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের জানান বাসন ভূমি অফিসের আশপাশে গড়ে উঠা অস্থায়ী দোকানপাটগুলো উচ্ছেদ, ভূমি অফিসের পুকুর পরিস্কার ও দালালমুক্ত সেবা নিশ্চিত করতে জেলা প্রশাসনের এমন অভিযান আগামীতেও চলমান থাকবে।

 

ভূমি অফিসে সেবা নিতে আসা কোনও দালালকে ছার দেয়ার সুযোগ নেই বলেও জানান সরকারের এ কর্মকর্তা। এসময় ভূমি অফিসের নায়েব শফিকুল ইসলামকে যথোপযুক্ত দিক নির্দেশনা দেন জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলাম। ভ্রাম্যমান আদালত পরিচালনাকালীন সময়ে এতে সহযোগীতা করেন জেলা প্রশাসনের কর্মকর্তাসহ জেলা পুলিশের সদস্যরা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর