মোঃআনোয়ার হোসেন
তুমি করোনা বাহানা,দেখাইও না ভাব,
বুঝে গেছি বদলে গেছে, তোমার স্বভাব।
পকেট ভর্তি টাকা তোমার, বলো তুমি নাই,
নাই নাই কর কেন, সত্যিই কি তবে নাই?
গোলা ভরা ধান তোমার,পুকুর ভরা মাছ,
থাকবে জানি সারাজীবন,তোমার ভাদ্র মাস।
শোনাও তুমি আছো কষ্টে,আসলে তা-না,
সবকিছুই আছে তোমার,সকলের তা জানা।
কেন তুমি কর এমন,সবই জানি আমি,
একেবারেই বোকা আমি,এই ভেবেছো তুমি।
বোকার মত পরে থাকি,বুঝতে দেইনা তা,
মেনে নিয়েছি সবই,আমার ভাগ্যে আছে যা।
করেছো অনেক করুণা তুমি, দেখিয়েছো অনেক দয়া,
এখন দেখি সবই তোমার,ছিল শুধুই মায়া।
ভুল করেছি অনেক,আমি করেছি বেয়াদবি,
অনেক বড়ো মন তোমার, ক্ষমা করে দিও সবই।
শুকর আদায়ে নিয়ামত, বাড়িয়ে দেন আল্লাহ,
আখিরাতে হবে ভারি, নেকির দাঁড়িপাল্লা।