শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
বর্তমান সরকার কিন্তু তত্ত্বাবধায়ক সরকার নয়: রংপুরে বদিউল আলম কালীগঞ্জে তুচ্ছ ঘটনায় একজন নিহত গাউসিয়া কমিটি সারজাহ শাখার নবগঠিত পরিষদের অভিষেক ও আলোচনা সভা অনুষ্ঠিত ‘প্রেমের দহন’ নাটকে আপন চৌধুরী গাজীপুর সিটি কর্পোরেশনের বিভিন্ন পদে নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত শ্রীপুরে জনচলাচলের রাস্তা কেটে দখলের অভিযোগ, চরম ভোগান্তিতে এলাকাবাসী উপজেলা  প্রেসক্লাব,গোমস্তাপুরের বার্ষিক পারিবারিক মিলন মেলা রংপুরে অজ্ঞান অবস্থায় স্বতন্ত্র প্রার্থী উদ্ধার কোনাবাড়ীতে বাসাবাড়ি ও সিলেন্ডার বিস্ফোরণে পিক-আপে আগুন শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাইয়ের মূল হোতা জাহাঙ্গীর গ্রেপ্তার: এলাকায় মিষ্টি বিতরণ

বিএনপিকে নুরের হুঁশিয়ারি না হলে বিকল্প জোটে নির্বাচন

রিপোর্টারের নাম / ৯৫ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, সেপ্টেম্বর ৬, ২০২৪, ১১:৫২ অপরাহ্ণ

শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া পটুয়াখালী জেলা প্রতিনিধি

 

বিএনপির সঙ্গে সমঝোতা না হলে বিএনপির বাইরে বিকল্প জোট গঠিত হবে এবং বিকল্প রাজনৈতিক শক্তি নিয়ে পৃথকভাবে নির্বাচনে অংশগ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভাইস প্রেসিডেন্ট নুরুল হক নুর।শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকেলে পটুয়াখালী শহীদ মিনার চত্বরে গণঅধিকার পরিষদ, পটুয়াখালী জেলা শাখার আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই হুঁশিয়ারি দেন।নুরুল হক নুর বলেন, বিএনপি যদি উপলব্ধি করে, গত দেড় দশক যারা আন্দোলন করেছে, রক্ত দিয়েছে, তাদের নিয়ে জাতীয় সরকার গঠন করবে এবং তাদের মূল্যায়ন করবে, তবেই বিএনপির সঙ্গে জোট ও রাজনৈতিক সমঝোতা সম্ভব হবে। তিনি সতর্ক করে বলেন, অন্যথায় বিএনপির বাইরে বিকল্প জোট গঠিত হবে এবং বিকল্প রাজনৈতিক শক্তি নিয়ে পৃথকভাবে নির্বাচনে অংশগ্রহণ করা হবে।তিনি বলেন, সংসদকে কার্যকর করতে এবং জনগণের প্রতিটি ভোটকে মূল্যায়ন করতে হলে প্রতিটি রাজনৈতিক দল যে অনুপাতে ভোট পাবে, তাদের সেই অনুপাতে সংসদে প্রতিনিধিত্ব থাকতে হবে। বিগত ৫৩ বছরে আমরা দেখেছি একক দল ক্ষমতায় গেলে কীভাবে স্বৈরাচার প্রতিষ্ঠিত হয়। আমরা আর কোনো দলকে এককভাবে ক্ষমতায় গিয়ে স্বৈরাচার বা ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করতে দেব না বলে তিনি যোগ করেন।গণঅধিকার পরিষদের নিবন্ধন প্রাপ্তির কথা উল্লেখ করে তিনি জানান, বিএনপিসহ ৪২টি দল আন্দোলনে অংশগ্রহণ করেছে। তবে তিনি বিএনপির নেতাকর্মীদের সাম্প্রতিক আচরণে হতাশা প্রকাশ করেন।অনুষ্ঠানে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ পটুয়াখালী জেলা ও বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।‘জনতার অধিকার, আমাদের অঙ্গিকার’ এই স্লোগানকে সামনে রেখে গণঅধিকার পরিষদ (জিওপি) এর পটুয়াখালী জেলা ও উপজেলা শাখা অফিস উদ্বোধন করা হয়েছে। থানা রোডস্থ গণঅধিকার পরিষদের অফিস উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা, র‌্যালী ও নবগঠিত ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানটির আয়োজন করেন উপজেলার গণ, যুব, ছাত্র, শ্রমিক অধিকার পরিষদের নেতাকর্মীরা।

উপজেলা গণঅধিকার পরিষদের, সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা গণঅধিকার পরিষদের সভাপতি, জেলা যুব অধিকার পরিষদের সাবেক কার্যকরী সদস্য, সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা গণঅধিকার পরিষদের সিনিয়র যুগ্ম, জেলা যুব অধিকার পরিষদের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি, জেলা ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক, জেলা শ্রমিক অধিকার পরিষদের জেলা যুব অধিকার পরিষদের সাবেক অর্থ সম্পাদক, কলেজ ছাত্র অধিকার পরিষদের দপ্তর সম্পাদক, উপজেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক পটুয়াখালী জেলা জেলা ছাত্র অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ,শ্ৰমিক অধিকার পৱিষদ , গণঅধিকার পরিষদের নেতা সদস্য, বক্তারা গণতন্ত্র, নিপীড়িত মানুষের ন্যায্য অধিকার, ন্যায় বিচার ও স্বচ্ছতার সাথে জাতীয় স্বার্থ রক্ষার্থে কাজ করার অঙ্গীকার করেন।পটুয়াখালী পৌরসভা এবং উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে কয়েকশত নেতাকর্মী উপস্থিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর