শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
জাতীয় পার্টি চাঁদাবাজি দখলবাজি করে নাই. রংপুরে নিজ আসনে জিএম কাদের রাজশাহী-২ আসনে বিএনপি’র প্রার্থীর পক্ষে মহানগর যুবদলের গণসংযোগ গাজীপুরে দিনব্যাপী আইডিয়াল পিঠা উৎসব অনুষ্ঠিত  বীরমুক্তিযোদ্ধা হারুন অর রশিদ টেংরা মেম্বার স্মৃতি ফুটবল ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত নির্বাচিত হলে কার্ডের পরিবর্তে জনগণের হাতে “কাজ” তুলে দেব-শেরপুরে পথসভায় জামায়াত আমির, ডা: শফিকুর রহমান শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফুলের সমারোহ: আধুনিকায়ন ও নান্দনিকতায় বদলে গেছে চিরচেনা দৃশ্য অবশেষে বিচারের কাঠগড়ায় সাংবাদিক তুহিনের খুনিরা দেশকে কিছু দেয়ার মাধ্যমে জীবনের সার্থকতা খুজে বের করতে হবে, চট্টগ্রাম জেলা প্রশাসক উচ্চ শিক্ষাকে কর্মমুখী করতে কাজ করছে জাতীয় বিশ্ববিদ্যালয়-ভিসি জাতীয় বিশ্ববিদ্যালয় শ্রীপুরের বরমীতে বিএনপির নির্বাচনী তৎপরতা: গিলাশ্বর কেন্দ্রে ৬০ সদস্যের শক্তিশালী কমিটি গঠন

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কলেজ শিক্ষার্থীদের মধ্যে চারা বিতরণ 

সুমন গাজী / ১৮৬ টাইম ভিউ
আপডেট : রবিবার, সেপ্টেম্বর ৭, ২০২৫, ৫:২৫ অপরাহ্ণ

সুমন গাজী:

গাজীপুরের শ্রীপুরে বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কলেজে এক হাজার শিক্ষার্থীর মধ্যে বিভিন্ন ফলদ, বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে। রবিবার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার তেলিহাটি ইউনিয়নের আব্দুল আওয়াল ডিগ্রি কলেজের এক হাজার শিক্ষার্থীর মধ্যে ফলদ বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে। বৃক্ষ বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহস্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম বাচ্চু। আব্দুল আওয়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম বলেন, নিম, পেয়ারা, কুল, কামরাঙ্গা, লেবু, জলপাই, মেহগুনি, কাঠবাদাম, আমড়াসহ বিভিন্ন প্রজাতির এক হাজার গাছের চারা বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, শ্রীপুর উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল মোতালেব, সদস্য সচিব খাইরুল কবির মন্ডল আজাদ, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. মোসলেম উদ্দিন মৃধা, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি মো. মাহফুল হাসান হান্নানসহ কলেজের শিক্ষক শিক্ষার্থী বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর