মানছুর রহমান জাহিদ খুলনা প্রতিনিধি
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার আলোকে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে পাইকগাছার লস্কর ইউনিয়নে গণসংযোগ, লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেলে দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ডাঃ আব্দুল মজিদ উপজেলার লস্কর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ শেষে খড়িয়া নবারুণ মাধ্যমিক বিদ্যালয় ও খড়িয়া বীণা পানি সপ্রবি প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভার আয়োজন করেন লস্কর ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠন। সভায় সভাপতিত্ব করেন লস্কর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কেএম আসাদুজ্জামান খোকন। এ সময় প্রধান অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও খুলনা- ৬ (পাইকগাছা -কয়রা) আসনের মনোনয়ন প্রত্যাশী ডাঃ আব্দুল মজিদ।
বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির সদস্য অ্যাড. জিএম আ. সাত্তার, সাবেক ইউপি চেয়ারম্যান শাহাদাৎ হোসেন ডাবলু, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি ও সদস্য তুষার কান্তি মন্ডল, অ্যাড. সাইফুদ্দিন সুমন।
সভায় বক্তৃতা করেন, বিএনপি নেতা এস এম নাজির আহমেদ, মিজানুর রহমান জোয়াদ্দার, মেছের আলীর সানা, শেখ আসাদুজ্জামান ময়না, আবু মুসা সরদার, মফিজুল ইসলাম গাজী টাকু, বিএম আকিজ উদ্দিন, মুস্তাকিম গাজী, নজরুল ইসলাম, শহিদুর রহমান, হুরায়রা বাদশা, মোহাম্মদ রানা, মুনসুর গাজী, কামাল হোসেন, আরিফ হোসেন, সুমন গাজী, মাসুম হাজরা, ইদ্রিস খাঁ, দীপক কুমার, আবুল হোসেন নেপুর, আসাদুজ্জামান কেয়ামত, তৈবুর রহমান, মুরাদ হোসেন, সেকেন্দার আলী মিলন, আনারুল ইসলাম, মীর ওবায়দুল্লাহ, সজিব আক্তার সাগর, আব্দুল মালেক, মো. আনারুল ইসলাম, মোঃ খানজাহান, মোঃ কাদের, মান্নান নিপু জোয়াদ্দার , রহমতুল্লাহ মোল্লা, আলম জোয়ারদার, হবি সানা, সামাদ সানা, আল আমিন, সাগর, ইসমাইল, সাহেব আলী, অরবিন্দু সরদার, রবিউল, শাহরিয়ার, নাসিম, আজিজুল, বজলুর রহমান, খানজাহান, আহাদ, মনিরুল কুতুব আহাদ, মুজিবর ঢালী, আলামিন কাগজী, রাহুল সরদার, বিলাস, আজিজ গাইন, আজিবর, সহ অন্যান্য নেতাকর্মীরা।