হ্নদয় স্টাফ রিপোর্টার
ক্রয়োদশ জাতীয় নির্বাচনের গাজীপুর–৩ আসনের নির্বাচনের মাঠের হালচালে সতন্ত্র প্রার্থী ইজাদুর রহমান মিলন এবং বাসদ প্রার্থী আশিকুর রহমান পিয়াল এগিয়ে রয়েছেন।
বিএনপি ও ১০ দলীয় জোটের প্রার্থী বর্তমানে পিছিয়ে থাকায় রাজনৈতিক লড়াই বেশ চমকপ্রদ হয়ে উঠেছে।
নির্বাচনী বিধি অনুযায়ী সরকারি চাকরি থেকে অব্যাহতি নেওয়ার তিন বছরের মধ্যে নির্বাচনে অংশগ্রহণ করা যাবে না। এ কারণে বিএনপি মনোনীত ডাঃ রফিকুল ইসলাম বাচ্চুর মনোনয়ন স্থগিত রয়েছে। তবে এ বিষয়ে আপিল করা হয়েছে, যা রবিবার শুনানির কথা রয়েছে ।
অপরদিকে, জামায়াত মনোনীত ডাঃ জাহাঙ্গীর আলমকে সরিয়ে ১০ দলীয় জোটের বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা এহসানুল হককে প্রার্থী করা হয়েছে।জাতীয় মনোনীত পার্টি প্রার্থী রয়েছেন নাজীম উদ্দীন
নির্বাচনী মাঠের জনমত যাচাই করে দেখা গেছে, ভোটাররা যোগ্য ও সক্ষম প্রার্থীকে সমর্থন দিচ্ছেন। তারা মনে করছেন, যিনি দেশ ও এলাকার উন্নয়নের কাজে সক্রিয় ভূমিকা রাখতে পারবেন, তাকে ভোট দিয়ে সংসদে পাঠানো উচিত।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই আসনে চমকপ্রদ ফলাফলের সম্ভাবনা রয়েছে, কারণ ভোটাররা দলীয় পছন্দের বাইরে ব্যক্তি ও যোগ্যতাকে প্রাধান্য দিবেন।