বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
যথাযোগ্য মর্যাদায় রংপুরে মহান বিজয় দিবস পালিত বগুড়ার শেরপুরে বিএনপির পার্টি অফিস ভাঙচুর মামলায় গ্রেপ্তার- ৪ বগুড়ার শেরপুরে নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপিত কয়রায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত রাজারহাটে নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত হয়েছে, বীর শহীদদের স্বরণে পুষ্পমাল্য অর্পণ শ্রীপুরে চকপাড়া সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ধান গবেষণা ইনস্টিটিউটে মহান বিজয় দিবস উদযাপন  ডুয়েটে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত  কয়রায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন  বগুড়ার শেরপুরের বিশিষ্ট ব্যাবসায়ী কুদু ভূইয়ার ইন্তকাল

বিএনসিসির মহা-পরিচালকের কম্বল বিতরণ

রিপোর্টারের নাম / ১৩৬ টাইম ভিউ
আপডেট : বুধবার, জানুয়ারি ২৪, ২০২৪, ৬:২৮ অপরাহ্ণ

সুমন গাজী।

 

গাজীপুরের শ্রীপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন রমনা রেজিমেন্ট (বি.এন.সিসি) এর মহা পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান ।

বুধবার সকাল ১১টায় গোসিংগা উচ্চ বিদ্যালয় এবং লতিফপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে প্রায় ৪০০ শত হতদরিদ্র, প্রতিবন্ধী ও শীতার্তদের মাঝে এই কম্বল বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান (এনডিসি, পি এস সি, মহাপরিচালক বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর)। উপস্থিত ছিলেন লে:কর্ণেল এম ডি নাহিদুজ্জামান (কমান্ডর রমনা রেজিমেন্ট) ঢাকা। এছাড়াও উপস্থিত ছিলেন গোসিংগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছাইদুর রহমান শাহীন মোড়ল সহ গোসিংগা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষার্থীরা।

এসময় প্রধান অতিথি ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মিজানুর রহমান বলেন, বিএনসিসির পক্ষ থেকে এই বছর প্রথম কম্বল বিতরণ শুরু করা হয়েছে আমার নীজ গ্রাম লতিফপুর থেকে। পর্যায়ক্রমে সারাদেশে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ কার্যক্রম চলমান থাকবে। তিনি আরও বলেন, আমি আপনাদের সন্তান, এই গ্রামেরই ছেলে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে এভাবেই আমি মানুষের পাশে থেকে কাজ করতে পারি, দেশকে ভালোবাসতে পারি।

এদিকে নিজ গ্রামের সন্তানকে চোখের সামনে দেখতে পেয়ে উচ্ছসিত এলাকার মানুষ। বাংলাদেশ সেনাবাহিনীর এই চৌকস ব্রিগেডিয়ার জেনারেল মিজানুর রহমান কোমলমতি শিক্ষার্থীদের মাঝে একজন আইডল। মহাপরিচালক হয়ে নিজ গ্রামের মানুষের পাশে থেকে কাজ করে যাবেন এমনটাই আশা সাধারণ মানুষের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর