রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
নবীন প্রবীণ জনকল্যাণ সংস্থার নির্বাহী সদস্য মোঃ নুরুজ্জামানকে সংবর্ধনা সাদুল্লাপুরে অপহরণ মামলায় প্রধান আসামি গ্রেফতার, তরুণী উদ্ধার  কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত ওসি জাহিদুল ইসলামের মতবিনিময়  গাকৃবিতে খাদ্য নিরাপত্তায় আন্তর্জাতিক সম্মেলনের সফল সমাপ্তি বাউবির বিএড ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত – পরিদর্শন করলেন উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল  গাজীপুরের শ্রীপুরে মায়ের ওপর নির্যাতন: মাদকাসক্ত যুবককে মাটিতে পুঁতে শাস্তি দিল এলাকাবাসী  ভেড়ামারা অস্থায়ী কার্যালয় থেকে দৈনিক লালন কণ্ঠ পত্রিকা ও জাতীয় সাপ্তাহিক অন্ধকার জগৎ পত্রিকার কার্ড বিতরণ  নিবন্ধন পেল ‘বাংলা এফএম’ হাদির ওপর হামলার প্রতিবাদে শ্রীপুরে যুবদলের মিছিল ও সমাবেশ

বিজ্ঞানমনস্ক জাতি গড়তে বিজ্ঞানচর্চা বাড়াতে হবে, খাদ্যমন্ত্রী

রিপোর্টারের নাম / ১১২ টাইম ভিউ
আপডেট : শনিবার, জানুয়ারি ২৭, ২০২৪, ১:১৭ অপরাহ্ণ

নাজমুল হক সনি।

 

সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ বিজ্ঞানমনস্ক জাতি গড়তে বিজ্ঞানচর্চা বাড়াতে হবে। এর জন্য বিজ্ঞানের প্রতি ভালবাসা দরকার বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি।

শুক্রবার (২৬ জানুয়ারি) বিকেলে নওগাঁর সাপাহারে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও ৪৫ তম বিজ্ঞান মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন তিনি।

খাদ্যমন্ত্রী বলেন, বিজ্ঞানের আলোয় শিক্ষার্থীদের হাত ধরে স্মার্ট বাংলাদেশ গড়ে উঠবে।রাজনীতিবিদ সরকারি কর্মকর্তা সবাইকে স্মার্ট বাংলাদেশ গড়ার উদ্যোগকে এগিয়ে নিতে কাজ করতে হবে।

সাধন চন্দ্র মজুমদার বলেন, যে দেশ বিজ্ঞানে যত এগিয়ে থাকে সে দেশ তত উন্নত। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। সরকার বিজ্ঞান শিক্ষাকে উৎসাহিত করছে। বিজ্ঞান শিক্ষা উন্নয়নের ক্ষেত্রে নিয়ামকের ভূমিকা পালন করবে বলেও উল্লেখ করেন তিনি।

সাপাহার উপজেলা নির্বাহী অফিসার মো: মাসুদ হোসেনের সভাপতিত্বে এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো: শাহজাহান হোসেন, মন্ডল উপজেলা সহকারী কমিশনার ভূমি শারমিন জাহান লুনা এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাশ চন্দ্র দেব উপস্থিত ছিলেন।

পরে তিনি বিভিন্ন স্টল ঘুরে দেখেন ও শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর