সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
এআই অটো জুম ফিচারে এবার ঈদুল ফিতরের গ্রুপ সেলফি তোলা আরও সহজ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে শ্রীপুরে সাংবাদিকদের মানববন্ধন আমিরাতে বিরূপ পরিস্থিতির মধ্যেও প্রয়োজনীয় খাদ্য আমদানি অব্যাহত রেখেছে খুচরা বিক্রেতারা শ্রীপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু: হাসপাতাল সিলগালা করার নির্দেশ, পলাতক কর্তৃপক্ষ শ্রীপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের পলায়ন সুবর্ণচরে চলাচলের পথে বাঁধার প্রতিবাদে মানববন্ধন  গাজীপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৬ জনকে কারাদ-ড্রামট্রাকও জব্দ কবি মাহমুদুল হাসান নিজামীর মৃত্যুতে সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবারের শোক  শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর পক্ষ থেকে মাওনা চৌরাস্তা ছিন্নমূলদের মাঝে ইফতার বিতরণ ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি আব্দুল গফুরের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিদেশি পিস্তল উঁচিয়ে তুলে ধরা সেই জাহিদ গ্রেপ্তার

রিপোর্টারের নাম / ৩৪৩ টাইম ভিউ
আপডেট : রবিবার, ফেব্রুয়ারি ১২, ২০২৩, ২:৪৮ অপরাহ্ণ

নিজস্ব সংবাদদাতা:

 

গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী বাজারে বিএনপির পদযাত্রা থেকে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে ইউনিয়ন আওয়ামী লীগ অফিসে হামলায় অংশ নেওয়া জাহিদুল ইসলাম জাহিদ(২৪) নামে সেই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

 

রবিবার (১২ ফেব্রুয়ারি) ভোরে শ্রীপুর উপজেলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার সানোয়ার হোসেন দুপুর ১২টায় বিষয়টি নিশ্চিত করেছেন।

 

গ্রেফতার জাহিদ ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার সাধুয়া গ্রামের সাইদুর রহমান মীরের ছেলে। তিনি পাঁচ-ছয় বছর আগে ওই থানাধীন বরামা-বরমী এলাকায় এসে স্থায়ীভাবে বসবাস করেন। শ্রীপুর থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান জানান, জাহিদের বিরুদ্ধে একাধিক ডাকাতি ও চাদাবাজিসহ পাঁচটি মামলা রয়েছে।

 

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান জানান, জাহিদুল ইসলাম জাহিদের বিরুদ্ধে ডাকাতি, চাঁদাবাজি ও মারামারিসহ একাধিক মামলা রয়েছে। ওইসব মামলায় সে জেলও খেটেছে। তার বিরুদ্ধে আরো কোনো মামলা রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

 

গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (এডিশনাল এসপি) সানোয়ার হোসেন জানান, জাহিদুল ইসলাম জাহিদের কাছ থেকে একটি অস্ত্র উদ্ধার করা হয়েছে। তবে অস্ত্রটি আসল না নকল তা ফরেনসিক রিপোর্টের পর নিশ্চিত করে বলা যাবে। একেকজন এককে ধরনের কথা বলছে, আমরা বিষয়টি তদন্ত ও খতিয়ে দেখছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর