ইঞ্জিনিয়ার মোঃ ইসমাইল।
কেউ কী নাই !
ওহে ধরিতে হাল এই বাংলার ।
তব ধিরে ধিরে কী নুইয়ে যাবে এই বাংলা আমার ।
স্বাধীনতা বিরোধী, জঙ্গিবাদী এই বাংলায় বুনেছে যে ধুম্রজাল !
তামাম চক্র তাদের গুড়িয়ে দাও ৭১” এর ন্যায় তরুনের দল ।
শোকে বিহ্বল দুঃখী জনতা মুখে অন্ন নেই তাদের !
কোথায় সপ্ন আমার ?!
একি চাওয়া ছিলো একাত্তরের ।
নহে ভয় হবে জয়, বীর বেশে ছুটে চলো !
সাহস রেখোনা পুতে, বজ্রকন্ঠে বোল তোল ।
অর্থনীতির অশুভ যাতনায় শঙ্কিত আজ দেশ জাতি,
তাদের পকেট পুরছে ভালোই যারা শেখায় ন্যায়নীতি।
এই আধার হবে নাকী শেষ, যে আধার পৌছলো আঙ্গিনায় !
সেই আলোকিত দিনগুলো ফিরে আসুক আবার মোরা রইবো সেই কামনায় ।
সোনালী বীজ করতে বপন,
একহাতে হাত রাখো দেশবাসী !
নিজ রক্ত করো দান পরের মুখে ফোটাতে হাসি ।
গণতন্ত্র আজ বিপদগামী,
শকুনের কালো চায়া পড়বে নাকী ।
অবসান হবে কী এই বাংলার,
কাঁদিতে হবে কী মেলে দুটি আখিঁ ।।