রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
কপিলমুনিতে মুক্তি ফাউন্ডেশনের উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভা রাজারহাট প্রেসক্লাব ও সমকাল সুহৃদ সমাবেশের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ গাজীপুরে কৃষি জমির মাটি কাটার অভিযোগে ব্যবসায়ীকে কারাদণ্ড  শিক্ষা ও সংস্কৃতির সমন্বয়ে মিফতাহুল জান্নাত মহিলা মাদ্রাসার বার্ষিক অনুষ্ঠান আসন্ন গাজীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনায় – বিএনপি নেতা রাসেল আহমেদ ভেড়ামারায় ৭০টি মাদ্রাসা ও এতিমখানায় খেজুর বিতরণ শ্রীপুর পৌর বাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মেয়র প্রার্থী আলহাজ্ব বিল্লাল হোসেন বেপারী পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে গ্রীন টিভির গাজীপুর প্রতিনিধি মোঃ নাসির উদ্দিনের শুভেচ্ছা ঈদযাত্রা নির্বিঘ্ন করতে টঙ্গী পশ্চিম থানা পুলিশের বিশেষ অভিযান: গ্রেপ্তার ১২ ইমাম-মুয়াজ্জিনদের মাসিক সম্মানী: প্রতিশ্রুতির বাস্তবায়ন শুরু : প্রফেসর ড. মো: আবু তালেব 

বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন ৩ শতাধিক রোগী

শামীম আল মামুন স্টাফ রিপোর্টার / ১১০ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৪, ২০২৫, ৫:২৮ অপরাহ্ণ

শামীম আল মামুন স্টাফ রিপোর্টার

 

শ্রীপুর উপজেলার ২ নং গাজীপুর ইউনিয়নের নিজমাওনা উচ্চ বিদ্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে ।

নিজমাওনা গ্রামের মইজুদ্দিন আহমেদ সরকারের সন্তান ডাঃ মেহেদী হাসান হ্নদয় ,ডাঃ মোঃ ফরহাদ হাসান ও ডাঃ তানজিনা নুর মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন ।সেবা নিয়েছে বৃদ্ধা,‌অসহায় হতদরিদ্র , এতিম শিশু ও মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা । এ সময় রোগীদের নিকট থেকে কোন ধরনের ফ্রি না নিয়ে শত শত রোগীর সেবা করেছেন ।উভয়েই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এমবিবিএস পাশ করে এফসিপিএস পাশ করে সেবা মূলক কাজ করে যাচ্ছে ।

 

নিজমাওনা নবযুগ ক্রিড়াচক্র ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে ।নবযুগ ক্রিড়াচক্রের সভাপতি, মোঃ রোকনুজ্জামান বলেন, আমাদের গ্রামের গরিব দুঃখী অসহায় ও ছাত্র-ছাত্রীদের সেবা করার লক্ষ্যে,আমাদের সংগঠন এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে ।

 

নিজমাওনা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আবু সায়েম মৈশাল ও প্রধান শিক্ষক ফ্রি মেডিকেল ক্যাম্পের চিকৎসক ও আয়োজকদের ধন্যবাদ জানিয়েছেন ।

 

ডাঃ মেহেদী হাসান হৃদয় বলেন, আমাদের গ্রামের অসহায় মানুষদের বিনামূল্যে চিকিৎসা দিয়ে যাবেন এবং গ্রামের মধ্যে মাঝে মাঝে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে চিকিৎসা সেবা অব্যাহত থাকবে ।

 

চিকিৎসা সেবা নিতে এসে রোগী ও রোগীর স্বজনরা জানান, আমরা স্থানীয় ফার্মেসী থেকে ঔষধ সেবন করি টাকার অভাবে ডাক্তারের পরামর্শ নিতে পারি না । ফ্রি মেডিকেল ক্যাম্প করা হলে আমাদের মতো অসহায় পরিবারের সদস্যরা ফার্মেসী নয় ডাক্তারের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করতে পারব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর