বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে স্বাস্থ্য কমপ্লেক্সে জনসচেতনতামূলক প্রচারণা ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে কালীগঞ্জে মতবিনিময় সভা ঝালকাঠিতে গনভোট ও ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত আন্দোলন বাজার পত্রিকায় নিউজ হওয়ায় ভেড়ামারা উপজেলা প্রশাসন নড়ে চড়ে বসেছে ইউনিমাস হোল্ডিংসের প্রপার্টি ফেয়ার শুরু, চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত বগুড়ার শেরপুরে অটোভ্যান চালকের হাত-পা বেঁধে গাড়ি ছিনতাই ঝালকাঠির নবগ্রাম বাজারে বসত ঘরে আগুন, অগ্নি দগ্ধ শিশু শিবপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, মাদক ও নগদ অর্থ সহ গ্রেফতার ৭ ধান গবেষণার ইনস্টিটিউটের বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা ২০২৪-২৫” উদ্বোধন গণভোটের সিদ্ধান্ত দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে, জনগণের সক্রিয় অংশগ্রহণ জরুরি: জিসিসি প্রশাসক

বিনামূল্যে ব্লাড গ্রুপিং ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

গাজীপুর প্রতিনিধি / ৯৯ টাইম ভিউ
আপডেট : সোমবার, ডিসেম্বর ৮, ২০২৫, ৯:২১ অপরাহ্ণ

গাজীপুর প্রতিনিধি 

 

আরকে নিট ডাইং মিলস লিমিটেড (পলমল গ্রুপ)-এ বিনামূল্যে ব্লাড গ্রুপিং ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫ তারিখে কারখানা প্রাঙ্গণে আয়োজিত এই কর্মসূচিতে প্রতিষ্ঠানের শ্রমিক থেকে শুরু করে কর্মকর্তা–কর্মচারী পর্যন্ত সকলেই অংশ নেন।

 

গণস্বাস্থ্য হাসপাতাল, সাভার, ঢাকা পুরো কার্যক্রমে চিকিৎসা সহায়তা প্রদান করে। হাসপাতালের মেডিকেল টিম এবং কারখানার নিয়োজিত মেডিকেল অফিসার একসাথে অংশগ্রহণকারীদের ব্লাড গ্রুপ নির্ণয়, প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও নিরাপদ রক্তদানের নির্দেশনা দেন।

 

প্রতিষ্ঠানের প্রশাসন, মানবসম্পদ এবং কমপ্লায়েন্স বিভাগের প্রতিনিধিরা বলেন, কর্মীদের স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি ও জরুরি মুহূর্তে দ্রুত রক্তসহায়তার ব্যবস্থা নিশ্চিত করতেই তাদের এই আয়োজন। কর্মসূচি জুড়ে অংশগ্রহণকারীদের উপস্থিতি ও আগ্রহ একটি ইতিবাচক পরিবেশ তৈরি করে।

 

দিনব্যাপী কর্মসূচিতে উল্লেখযোগ্য সংখ্যক শ্রমিক ও কর্মচারী রক্তদান করতে আগ্রহী হয়ে ফর্ম পূরণ করেন। অনেকে প্রথমবারের মতো নিজেদের ব্লাড গ্রুপ জানতে পারেন। আয়োজকদের মতে, ভবিষ্যতে আরও স্বাস্থ্যসেবা–সংক্রান্ত উদ্যোগ গ্রহণের পরিকল্পনা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর