সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
আমিরাতে বিরূপ পরিস্থিতির মধ্যেও প্রয়োজনীয় খাদ্য আমদানি অব্যাহত রেখেছে খুচরা বিক্রেতারা শ্রীপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু: হাসপাতাল সিলগালা করার নির্দেশ, পলাতক কর্তৃপক্ষ শ্রীপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের পলায়ন সুবর্ণচরে চলাচলের পথে বাঁধার প্রতিবাদে মানববন্ধন  গাজীপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৬ জনকে কারাদ-ড্রামট্রাকও জব্দ কবি মাহমুদুল হাসান নিজামীর মৃত্যুতে সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবারের শোক  শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর পক্ষ থেকে মাওনা চৌরাস্তা ছিন্নমূলদের মাঝে ইফতার বিতরণ ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি আব্দুল গফুরের মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্রীপুরে স্কুল ভবনে অনিয়ম-অভিযোগের সত্যতা মেলায় ভবন ভেঙে নতুন করে নির্মাণের নির্দেশ কয়রায় সুবিধা বঞ্চিত ১৬৫ বাঘ বিধবাদের মুখে হাসি ফুটাতে তুলে দেওয়া হলো ঈদ সামগ্রী

বিমান দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

নজমুল হক, স্টাফ রিপোর্টার গাজীপুর / ৯৪ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, জুলাই ২২, ২০২৫, ১:৩১ অপরাহ্ণ

নজমুল হক, স্টাফ রিপোর্টার গাজীপুর

 

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায়, গাজীপুর মহানগরের কোনাবাড়ীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) কোনাবাড়ী শাহীন ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজের (পেয়ারাবাগান) উদ্যোগে প্রতিষ্ঠানটির সামনে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে বক্তারা নিহতদের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। তাঁরা বলেন, “এমন দুর্ঘটনা যেন আর কখনো না ঘটে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি গুরুত্বসহকারে দেখতে হবে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা পরিচালক মো. তারা মিয়া, প্রধান শিক্ষক মো. সবুজ আহম্মেদ, সহকারী প্রধান শিক্ষক মোছা. তাসলিমা খাতুন, শিক্ষক মো. সাকিব আহম্মেদসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা।

দোয়া পরিচালনা করেন স্ট্যান্ডার্ড গ্রুপ জামে মসজিদের পেশ ইমাম মাওলানা সাক্কুর মাহমুদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর