সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
কপিলমুনিতে মুক্তি ফাউন্ডেশনের উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভা রাজারহাট প্রেসক্লাব ও সমকাল সুহৃদ সমাবেশের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ গাজীপুরে কৃষি জমির মাটি কাটার অভিযোগে ব্যবসায়ীকে কারাদণ্ড  শিক্ষা ও সংস্কৃতির সমন্বয়ে মিফতাহুল জান্নাত মহিলা মাদ্রাসার বার্ষিক অনুষ্ঠান আসন্ন গাজীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনায় – বিএনপি নেতা রাসেল আহমেদ ভেড়ামারায় ৭০টি মাদ্রাসা ও এতিমখানায় খেজুর বিতরণ শ্রীপুর পৌর বাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মেয়র প্রার্থী আলহাজ্ব বিল্লাল হোসেন বেপারী পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে গ্রীন টিভির গাজীপুর প্রতিনিধি মোঃ নাসির উদ্দিনের শুভেচ্ছা ঈদযাত্রা নির্বিঘ্ন করতে টঙ্গী পশ্চিম থানা পুলিশের বিশেষ অভিযান: গ্রেপ্তার ১২ ইমাম-মুয়াজ্জিনদের মাসিক সম্মানী: প্রতিশ্রুতির বাস্তবায়ন শুরু : প্রফেসর ড. মো: আবু তালেব 

বিয়ে না করানোয় কিশোরের আত্মহত্যা’

রিপোর্টারের নাম / ৩৪৭ টাইম ভিউ
আপডেট : রবিবার, জানুয়ারি ২২, ২০২৩, ২:০৯ অপরাহ্ণ

আলমগীর হোসেন সাগর গাজীপুর প্রতিনিধি :

 

 

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী বাইমাইল এলাকা থেকে এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

 

রোববার সকালে বাইমাইল পূর্বপাড়া মোকছেদ আলমের ভাড়া বাসা থেকে ওই কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ি থানার এসআই শাখাওয়াত ইমতিয়াজ।

 

বিপ্লব মিয়া নামে ১৬ বছরের এই কিশোর জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানার তারাটিয়া গ্রামের চাঁন মিয়ার ছেলে। সে বাবা-মায়ের সঙ্গে বাইমাইল এলাকায় থাকত।

 

নিহতের বাবা-মায়ের বরাত দিয়ে এসআই ইমতিয়াজ বলেন, “বিপ্লব কিছুদিন ধরে বিয়ে করবে বলে তার বাবা মাকে জানিয়ে আসছিল, কিন্তু তার বয়স না হওয়ায় বাবা-মা তাকে বিয়ে দিতে রাজি হয়নি। এই অভিমানেই সম্ভবত সে আত্মহত্যা করেছে।”

 

তিনি আরও বলেন, বিপ্লবের মা স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করেন আর বাবা একটি পরিবহনের চালক। প্রতিদিনের মতো তারা রোববার সকালে বাসা থেকে বের হয়ে গেলেও পরিবহনের সমস্যার কারণে কিছুক্ষণ পর তার বাবা ফিরে আসেন।

 

কিন্তু বাসায় এসে ঘর ভেতর থেকে বন্ধ পেয়ে ডাকাডাকি করেন তিনি। পরে জানালায় উঁকি দিয়ে ছেলেকে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলন্ত দেখতে পান। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে পুলিশকে খবর দেয়।

 

ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে  ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর