রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
ময়মনসিংহ বিভাগীয় কর্মচারী কল্যাণ বোর্ড আয়োজিত ৯ম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত  ঢাকায় জার্মান রাষ্ট্রদূতের সম্মানে এএজিইউবি’র সংবর্ধনা ভেড়ামারায় সেনা অভিযানে পিস্তল উদ্ধার বগুড়ার শেরপুরে’সমৃদ্ধ শেরপুর-ধুনট’ এর আয়োজনে ক্বেরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত বগুড়ার শেরপুরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল বৈধতা পেলেন রংপুর-১ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলী পাইকগাছায় তিন সহস্রাধিক দুস্থকে কম্বল দিলেন বাসস চেয়ারম্যান আনোয়ার আলদীন          বর্তমান সরকার কিন্তু তত্ত্বাবধায়ক সরকার নয়: রংপুরে বদিউল আলম কালীগঞ্জে তুচ্ছ ঘটনায় একজন নিহত গাউসিয়া কমিটি সারজাহ শাখার নবগঠিত পরিষদের অভিষেক ও আলোচনা সভা অনুষ্ঠিত

বিয়ে বাড়িতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বরযাত্রীর উপর হামলা, আহত -১০

রিপোর্টারের নাম / ৩৮১ টাইম ভিউ
আপডেট : শনিবার, ফেব্রুয়ারি ১৮, ২০২৩, ২:৪১ পূর্বাহ্ণ

মো: আব্দুল বাতেন বাচ্চু :

 

গাজীপুরের শ্রীপুরে বিয়ে বাড়িতে পান-মিস্টি কানের দুল নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে কনে পক্ষের হামলায় আহত হয়েছে ১০ বরযাত্রী।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারী) বিকেলে উপজেলার গোসিংগা ইউনিয়নের খিলপাড়া গ্রামের তোতা মিয়ার বাড়ীতে এই ঘটনা ঘটে।এসময় কনে পক্ষের লোকজন বরযাত্রীদের মারধোর করে সাড়ে ৫ লক্ষ টাকার স্বর্নালংকার নিয়ে যায়।

এ ঘটনায় বরের পিতা মো: সাহিদ ফকির বাদী হয়ে শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

 

ভুক্তভোগী সাহিদ ফকিরের বাড়ি উপজেলা তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি।

জানা যায়, গত বুধবার (১৫ ফেব্রুয়ারী) খিলপাড়া গ্রামের তোতা মিয়ার মেয়ে তাহমিনার সাথে টেপিরবাড়ী গ্রামের সাহিদ ফকিরের ছেলে রাকিবের বিয়ে হয়। শুক্রবার কনেকে তুলে নেওয়ার অনুষ্ঠান ছিল তোতা মিয়ার বাড়ীতে। জুম্মার নামাজের পর ১০০ জন বর যাত্রী নিয়ে কনের বাড়ীতে যান সাহিদ ফকির। দুপুরে খাওয়া শেষে বউ তুলে নেয়ার অপেক্ষায় ছিল বর যাত্রীরা। বিকাল ৩টার দিকে কনের ভাই রনি সহ অভিযুক্তরা পান-মিস্টি কম এবং কানের দুল না নেওয়ায় বর যাত্রীদের সাথে ঝগড়ায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে অভিযুক্তরা বরযাত্রীদের বেদরক পিটিয়ে ১০ জনকে আহত করে। এ সময় হামলাকারীরা মহিলা বরযাত্রীদের প্রায় ৫ লক্ষ টাকার স্বর্নালংকার এবং ৫০০০০/- টাকা মালামাল ছিনিয়ে নেয়।

বরের পিতা সাহিদ ফকির জানান, গত মঙ্গলবার তার ছেলের বিয়ে সম্পর্ন হয়েছে। শুক্রবার দিন বউ তুলে আনতে গিয়ে ছিলাম। কনের বাড়ীর লোকজন পান-মিস্টি আর কানের দুল নিয়ে ঝগড়ায় জড়িয়ে পড়ে। আমার সাথে থাকা রব যাত্রীদের পিটিয়ে আহত করে স্বর্নালংকার ছিনিয়ে নেয়। পুত্রবধুকেও তুলে আনতে দেয়নি।

হামলার শিকার রফিকুল আলামিন, শাহনাজ, আরিফ এর সাথে কথা বলে জানা যায়, কনের বাড়ীর লোকজন তাদের উপর এলোপাথারী ভাবে হামলা চালিয়েছে। ঘরে দরজা বন্ধ করেও পিটিছে। প্রাণে বাঁচতে তারা বরকে নিয়ে পালিয়ে এসেছেন।

এব্যাপারে কনের পিতা তোতা মিয়া বরের পিতার অভিযোগ অস্বীকার করে বলেন, তিন লক্ষ টাকার দেনমোহরে আমার মেয়ের বিয়ে হয়েছে। স্বর্নালংকারের জন্য ৫০ হাজার টাকা ওয়াসিল দেওয়া হয়েছে। বর পক্ষ ৫০ হাজার টাকা ওয়াসিলের বিপরীতে ৫/৬ হাজার টাকার অলংকার এনেছে। এনিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে বর পক্ষের লোকরা আমার লোকজনদের পিটিছেছে।

শ্রীপুর থানা পরিদর্শক (তদন্ত) আজিজুর রহমান জানান, বর পক্ষের উপর হামলার বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। বিয়ে বাড়ীতে দু’পক্ষের মধ্যে ঝগড়া হয়েছে। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর